নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - প্রথম দফার ভোটের ঠিক আগেই অশান্তির আগুনে জ্বলল নন্দীগ্রাম। নির্বাচনী প্রচারের শেষলগ্নে তৃণমূল ও বিজেপি সমর্থকদের সংঘর্ষে রক্তাক্ত হল এলাকা। ভাঙচুর, অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তাল গোটা এলাকা। সব মিলিয়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে এই হাইভোল্টেজ কেন্দ্রে।
ঘটনাটি ঘটেছে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩৭ নম্বর বুথ এলাকায়। জানা গেছে, তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে চালাচ্ছিল দলীয় কর্মীরা। সেই সময়ই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর অনুগামীরাও সেখানে পৌঁছান। দুই পক্ষের প্রচারকে কেন্দ্র করেই প্রথমে বচসা, তারপর তা দ্রুত রূপ নেয় সংঘর্ষে।
অভিযোগ, পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি, মারধর শুরু হয়। অস্ত্র নিয়েও হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন , তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে বাইক ভাঙচুর তো বটেই, কয়েকটি বাইক পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে।
দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। বিজেপির দাবি, তৃণমূল কর্মীরাই আগে আক্রমণ চালায়। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপিই পরিকল্পিতভাবে অশান্তি ছড়িয়েছে। এমনকী অপহরণের অভিযোগও ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের