69b6c58207541_Gallery_1773585668110
মার্চ ১৫, ২০২৬ রাত ০৯:২১ IST

ভোটের মুখে শান্তিপুরে বিজেপিতে বড়সড় ভাঙন! দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত প্রভাবশালী মণ্ডল সভাপতি

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করা হল বিজেপি নেতাকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া অঞ্চলে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর, আর বিষয়টিকে হাতিয়ার করেছে শাসক শিবির।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত গেরুয়া শিবির। সম্প্রতি ব্রিগেড ময়দানের সভা থেকে সেই বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ভোটের আবহে শান্তিপুর ব্লকে সংগঠনের অন্দরের বিরোধ সামনে আসায় অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রের দাবি, গবারচর এলাকার পঞ্চায়েত সদস্য ও মণ্ডল সভাপতি গৌরাঙ্গ বিশ্বাসের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে শোকজ নোটিশ পাঠানো হয়। ১০ মার্চ নোটিশ দিয়ে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু তার আগেই ১৩ তারিখ দলীয় সিদ্ধান্তে তাঁকে বহিষ্কার করা হয় বলে জানা যায়। যদিও বহিষ্কৃত নেতার দাবি, ভোটে জিতে তিনি পঞ্চায়েত সদস্য হন। প্রায় ৬ মাস আগে তাঁকে মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সংগঠনের নির্দেশ মেনেই তিনি কাজ করে আসছিলেন।

তবে কিছুদিন পর থেকেই দলের একটি অংশ তাঁর সঙ্গে অসহযোগিতা করতে শুরু করে। পাশাপাশি প্রাপ্য মর্যাদা দেওয়া হচ্ছিল না বলেও অভিযোগ করেন গৌরাঙ্গ বিশ্বাস। বিষয়টি তিনি জেলা সভাপতি-সহ শীর্ষ নেতৃত্বের কাছে একাধিকবার জানিয়েছিলেন। কিন্তু সেই সমস্যার কোনও সমাধান মেলেনি বলে দাবি ওঠে। পাশাপাশি তাঁর অভিযোগ, দলের একটি অংশ সংগঠনের বৈঠক কিংবা মিছিলের মতো কর্মসূচিতেও সক্রিয় থাকে না, বরং অন্য কর্মীদের অংশগ্রহণে বাধা দেয়।

গৌরাঙ্গ বিশ্বাস জানান, 'গত ২২ ফেব্রুয়ারি দলীয় কর্মীদের নিয়ে একটি সাধারণ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে নির্বাচনী কমিটি তৈরির সময় কয়েকটি নাম ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই কারণে বৈঠক শেষ পর্যন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আমি বলেছিলাম মণ্ডল স্তরে সিনিয়র ও জুনিয়র সমস্ত কর্মকর্তাকে জানিয়েই নির্বাচনী তালিকা তৈরি করা উচিত ছিল। এরপর থেকেই সমস্যা বাড়তে থাকে। তবে এই ঘটনার প্রভাব আসন্ন ভোটেও পড়বে'।

এদিকে ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ রাহা বলেন, 'ওনার বাড়িতে সাংবাদিকদের যেতে দেখে ভেবেছিলাম কোনও বড় ঘটনা ঘটেছে। শুধু শান্তিপুর নয়, গোটা রাজ্যেই বিজেপি অগণতান্ত্রিক আচরণ করছে। ভোট এলেই সাধারণ মানুষের ট্যাক্সের অর্থে নির্বাচন করে। দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী-সবাই একই রকম। আমার ধারণা, দলের ভেতরে টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই এই ঘটনা সামনে এসেছে'।

আরও পড়ুন

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের