নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - বিধানসভা নির্বাচনে বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন। রাজ্যজুড়ে যখন তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গ্রামে গ্রামে চলছে ‘উন্নয়নের পাঁচালি’, ঠিক তখনই নারায়ণগড়ে শাসকদলের অস্বস্তি প্রকাশ্যে। উন্নয়নের বার্তা শোনাতে গিয়েই জনরোষের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। দলেরই পতাকা হাতে নিয়ে বিধায়ককে ঘিরে ধরে ‘চোর, চোর’ স্লোগানে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার নারায়ণগড়ের কসবা এলাকার কসবা কমিউনিটি হলে ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচিতে যোগ দিতে পৌঁছন বিধায়ক সূর্যকান্ত অট্ট। কিন্তু কর্মসূচি শুরু হওয়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অভিযোগ, স্থানীয় পুরনো তৃণমূল কর্মীদের বাদ দিয়েই ওই কর্মসূচির আয়োজন করেছিলেন বিধায়ক। সেই ক্ষোভই বিক্ষোভে রূপ নেয়। বিধায়ক এলাকা পৌঁছতেই তাকে ঘিরে ধরে তৃণমূলের পতাকা হাতে একদল বিক্ষোভকারী। মুহূর্তের মধ্যেই ওঠে ‘চোর, চোর’ স্লোগান। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছয় যে, বিধায়ককে রীতিমতো তাড়া করা হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি বুঝে কোনরকমে এলাকা ছাড়েন তৃণমূল বিধায়ক।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই দাবি গেরুয়া শিবিরের। তাদের বক্তব্য, যাদের টাকা চুরি হয়েছে, তার মধ্যে অনেক তৃণমূল কর্মী রয়েছেন। যারা টাকা চুরি করেছেন, তারা সবাই তৃণমূল। এটা এখন সকলে জানেন। ফলে এই জিনিস আরও বাড়বে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের