নিজস্ব প্রতিনিধি , জ্যামাইকা - ক্রিকেট ইতিহাসে বিতর্কের শেষ নেই। একটা সময় যখন রিভিউ ছিল না ঠিক তখন আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে আউট হয়েছেন বহু ক্রিকেটার। যাদের মধ্যে অন্যতম সচিন তেন্ডুলকর। তেমনই ক্রিকেটের অন্যতম ‘সেরা’ প্রতিদ্বন্দ্বিতা শচীন তেণ্ডুলকর বনাম স্টিভ বাকনার। ভারতীয় ব্যাটারকে যেন আউট করার জন্য মুখিয়ে থাকতেন জামাইকান আম্পায়ার। একাধিকবার ভুল সিদ্ধান্তে মাস্টার ব্লাস্টারকে সাজঘরে ফিরিয়েছেন তিনি।
২২ বছর আগে সচিনের বিরুদ্ধে দেওয়া একটি সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন স্টিভ বাকনার। সিদ্ধান্ত ভুল বলে ব্যাখ্যা করেছেন তিনি। তবে ভুল স্বীকার করলেও ক্ষমা চাইতে নারাজ প্রাক্তন আম্পায়ার। বাকনার বলেন , "ওই এলবিডব্লুটা ভুল ছিল। কিন্তু আজ পর্যন্ত লোকে ওই একটা আউট নিয়ে কথা বলে। কেন আমি ওকে আউট দিয়েছিলাম? ও কি সত্যিই আউট ছিল? এই ধরনের কথাবার্তা চলতেই থাকে। কিন্তু জীবনে ভুলভ্রান্তি হয়। আমি সেই ভুলটা মেনে নিয়েছি। জীবন নিজের পথে এগিয়ে গিয়েছে।"
উল্লেখ্য , ২০০৩-০৪ সালে কেরিয়ারের অন্যতম সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন মাস্টার ব্লাস্টার। কিন্তু ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে মাত্র ৩ রানে আউট হন তিনি। জেসন গিলেস্পি, অ্যাডাম গিলক্রিস্টদের এলবিডব্লুর আবেদনে সোজা আঙুল উপরে তুলে দেন বাকনার। নিজেও অবাক হয়ে যান সচিন। কারণ , বলের পিচ ছিল অফ স্টাম্পের বাইরে। আর উচ্চতা ছিল অনেক। তবুও বাকনারের মত আম্পায়ার ভুল সিদ্ধান্ত কিভাবে দিলেন। ফিল্ডিং টিমের কাজ আবেদন করা। তবে সকলেই দেখে বুঝেছিলেন আউট না। তবুও রিভিউ না থাকায় ফিরে যেতে হয় সচিনকে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের