নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভুয়ো ভোটার ও ছাপ্পা ভোটের অভিযোগে তৃণমূল কংগ্রেসকে ফের একবার তীব্র আক্রমণ করল বিজেপি। SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফলাফলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্য বিজেপির মূলস্রোতে প্রত্যাবর্তনের পর তার প্রথম প্রকাশ্য জনসভা। আর সেখান থেকেই স্পষ্ট বার্তা, ভুয়ো ভোটারদের নাম বাদ পড়লে তৃণমূলের ক্ষমতা ধরে রাখা কঠিন হবে।
রানাঘাটে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে সরব হন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি, ভুয়ো ভোটের জোরেই এতদিন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে। সেই কারণে SIR প্রক্রিয়ায় ভুয়ো ভোটারদের নাম বাদ গেলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে শাসকদলের জয়ের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। দিলীপ ঘোষ আরও বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ফলে ছাপ্পা ভোট দেওয়া তৃণমূলের পক্ষে আর সহজ হবে না।
দিলীপ ঘোষের বক্তব্য, ' বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তাই কানের পাশে বন্দুক ধরে তৃণমূল আর ইচ্ছে মতো ছাপ্পা ভোট দিতে পারবে না। তার পরেও যদি তৃণমূল জেতে, তাহলে সেটাই মানুষের রায় বলে মেনে নেব।' ২০২১ সালে সরকার গঠনে ব্যর্থ হলেও ২০২৬ সালে বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আসবেই, সেই আত্মবিশ্বাসও শোনালেন দিলীপ ঘোষ।
সভামঞ্চ থেকে তিনি বলেন, পশ্চিমবঙ্গের ভাগ্য পরিবর্তনের জন্য বিজেপিকে জেতানো জরুরি। দিলীপ ঘোষ বলেন, ' সারা দেশের মানুষ মোদির গ্যারান্টিতে বিশ্বাস করে। কারণ তিনি বিজেপির নেতা। আমরা এখানে তাঁর প্রতিনিধি। আপনাদের উপর যে অত্যাচার হচ্ছে, তা বন্ধ করতে বিজেপিকে জেতান। এতদিন আপনারা যা চেয়েছিলেন এবার সফল হবে৷ বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার হবে৷ আমরা সোনার বাংলা গড়ব৷'
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের