নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - ভয়াবহ বন্যায় পঞ্জাবের একাধিক গ্রাম। জলের তলায়। ঘরবাড়ি হারিয়েছেন সকলেই। জলের মধ্যে হারিয়ে গেছেন অনেকেই। বন্যায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৩০ ছাড়িয়েছে। প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ বন্যার কবলে। এই অবস্থায় বন্যা বিধ্বস্ত পঞ্জাবের উদ্দেশ্যে প্রার্থনা করলেন শুভমন গিল।
পঞ্জাবের ছেলে শুভমন। নিজের গ্রামের এই দুর্দিনে মন ভেঙেছে তার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের উদ্বেগ প্রকাশ করছেন ভারতীয় অধিনায়ক। তিনি লিখেছেন, "বন্যায় পঞ্জাবের এই দুর্দশা দেখে মন ভেঙে যাচ্ছে। যে কোনও কঠিন পরিস্থিতি পঞ্জাবের মানুষ অনায়াসেই পেরিয়ে আসে। আমি জানি, এ বারও এই পরিস্থিতি সকলে কাটিয়ে উঠবে। বন্যাদুর্গতদের জন্য আমি প্রার্থনা করছি। চিন্তা নেই আমি সকলের পাশে আছি।”
উল্লেখ্য , শুধুমাত্র অগস্ট মাসে এই রাজ্যে ২৫৩.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের থেকে ৭৪ শতাংশ বেশি। গত ২৫ বছরে অগস্টে এত বৃষ্টি হয়নি পঞ্জাবে। পঞ্জাবের ২৩টি জেলার মধ্যে ১২টি জলের তলায়। বিশেষ করে গুরদাসপুর, পঠানকোট, কপূরথলা, হোশিয়ারপুর, অমৃতসরে বন্যার প্রভাব বেশি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের