নিজস্ব প্রতিনিধি , কলম্বো - যুব এশিয়া কাপে অসামান্য প্রদর্শন পাকিস্তানের। বাবর আজমদের না পারা কাজ করে দেখালেন ভাইয়েরা। ফাইনালে মান রক্ষা হল না। ভারতকে দুরমুশ করে ট্রফি ছিনিয়ে নিল পাকিস্তান। ১৯১ রানে হেরে লজ্জা উপহার দিলেন বৈভব সূর্যবংশীরা। ১৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন সমীর মিনহাস।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ৩৪৭ রান তোলে পাকিস্তান। জবাবে ভারত ১৫৬ রানেই অলআউট হয়ে যায় ১৭ টি চার সহ ৯ টি ছক্কার সঙ্গে ১৭২ করেন সমীর। দ্বিশতরান করে ফেলতে পারতেন। তবে বড় বাউন্ডারি মারতে গিয়ে চৌহানের হাতে ধরা পড়েন। আহমেদ হুসেন করেন ৫৬ রান। ভারতের হয়ে দীপেশ ৩ উইকেট নেন।
জবাবে রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে শুরু করেন বৈভব সূর্যবংশী। প্রথম ৪ বলে ওঠে ১৯ রান। এরপর ২৪ রানে জীবনদান পেয়েও কাজে লাগাতে পারেননি।২৬ রানে আউট হন। এরপর তাসের ঘরের মত ভেঙে যায় ভারতের ইনিংস। দীপেশ দেবেন্দ্রনের ১৬ বলে ৩৬ রানের ইনিংসের সুবাদে কোনোমতে দেড়শো পেরয় ভারত। আলি রাজা নেন ৪২ রানে ৪ উইকেট। এছাড়া মহম্মদ সায়াম, আবদুল সুবহান ও হুজাইফা আহসান ভাগ ২টি করে উইকেট নেন।
জোড়া বিশ্বরেকর্ড করেছেন সমীর। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সর্বাধিক রানের নজির গড়লেন সমীর। ১৩ বছরের পুরনো নজির ভেঙে দেন তিনি। ২০১২ সালে ফাইনালে ভারতের বিরুদ্ধে ১৩৪ রান করেছিলেন পাকিস্তানের সামি আসলাম। শুধু তাই নয় ৪৭১ রান করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক রান করেছেন তিনি। এর আগে এই নজির ছিল সামির দখলে। ২০১২ সালের ৪৬১ রান করেছিলেন। ভারতকে হারিয়ে একাধিক কীর্তি অর্জন করেছে পাকিস্তান।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের