নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে হতাশাজনক ফলের পর চাপে রয়েছে পর্তুগাল। সেই সঙ্গে সমালোচনার মুখে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। ম্যাচে প্রভাব ফেলতে না পারায় তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে নকআউট পর্বের আগে আত্মবিশ্বাস হারাচ্ছেন না পর্তুগাল অধিনায়ক। বরং সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে দলের লড়াইয়ের মানসিকতার উপরই ভরসা রাখলেন তিনি।
শনিবার হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামে পর্তুগাল। গ্যালারিতেও প্রতিপক্ষ সমর্থকদের উপস্থিতি ছিল বেশি। ম্যাচজুড়ে রোনাল্ডোকে আটকে রাখার পরিকল্পনায় সফল হয় কলম্বিয়া। গোলের উদ্দেশে মাত্র একটি শট নিতে পেরেছিলেন তিনি। কয়েক দিন আগেই উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন। কিন্তু এই ম্যাচে তাঁকে অনেকটাই নিষ্প্রভ দেখায়। ম্যাচ শেষে গ্যালারি থেকেও ব্যঙ্গাত্মক মন্তব্য শুনতে হয় পর্তুগাল অধিনায়ককে। সেই পরিস্থিতিতেই সামনে আসে তাঁর প্রতিক্রিয়া।
সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন, 'গ্রুপ পর্ব শেষ হয়েছে। এখন শুরু নকআউটের লড়াই। সামনে কঠিন প্রতিপক্ষ থাকলেও আমরা মানসিকভাবে প্রস্তুত। ড্রেসিংরুমে আত্মবিশ্বাস রয়েছে। আমাদের লক্ষ্য এখন পরের ধাপে এগিয়ে যাওয়া'।
রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ ব্রুনো আলভেসও। পর্তুগালের সাবেক ডিফেন্ডারের মতে, দলের অধিনায়কের উপর এখনও পূর্ণ আস্থা রাখা উচিত। তিনি বলেন, 'যে কোনও পরিস্থিতিতে রোনাল্ডোর উপর আমাদের বিশ্বাস আছে। দলের প্রত্যেকের দায়িত্ব ওর সম্মান রক্ষা করা। সামনে ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দল থাকলেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে'।
অন্যদিকে, রোনাল্ডোর পারফরম্যান্স নিয়ে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন কোচ রবার্তো মার্টিনেজ। তাঁর মতে, কলম্বিয়া পুরো ম্যাচে রোনাল্ডোকে ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়েছিল। একাধিক ডিফেন্ডার সব সময় তাঁকে নজরে রেখেছিলেন। ফলে স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি তিনি। মার্টিনেজ বলেন, 'রোনাল্ডোর অবদান শুধু গোল দিয়ে বিচার করা ঠিক হবে না। মাঠে ওর উপস্থিতি দলকে আলাদা আত্মবিশ্বাস দেয়। সেই কারণেই ও এখনও আমাদের গুরুত্বপূর্ণ অস্ত্র'।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের