নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ধর্মীয় আবহে ভক্তদের ঢলে মুখরিত কালিরহাটের ঐতিহ্যবাহী মা ভদ্রকালী পুজো। বহু বছরের ঐতিহ্য বহন করে চলা এই আয়োজন এবার পদার্পণ করেছে ২৩২তম বর্ষে। উৎসব উপলক্ষ্যে ইতিমধ্যেই এলাকায় অনুরাগী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলা প্রাঙ্গণ জুড়ে তৈরি হয়েছে আনন্দময় পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা গেছে , বড় গোপালপুর কালিরহাটে অনুষ্ঠিত মা ভদ্রকালী আরাধনা দীর্ঘদিন ধরেই এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন। প্রতি বছর নির্দিষ্ট তিথি মেনে দেবীর আরতি করা হয়, বসে বিশাল মেলা। এ বারও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয়দের বিশ্বাস, মা ভদ্রকালী অত্যন্ত জাগ্রত দেবী। সেই আস্থাতেই দূরদূরান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী এখানে এসে নানা মানত করেন। পাঠা, পায়রা-সহ বিভিন্ন অর্ঘ্য নিবেদন করেন।

উৎসবকে কেন্দ্র করে মেলা চত্বরে জমে উঠেছে নানাবিধ বিনোদনের ব্যবস্থা। নাগরদোলা, ডিস্কো রাইড, ড্রাগন ট্রেন, সুনামি সার্কাস, মিকি মাউস-সহ একাধিক আকর্ষণ আগতদের বিশেষভাবে টানছে। সন্ধ্যা নামলেই মেলা এলাকা জুড়ে মানুষের সমাগম বাড়তে থাকে এবং গভীর রাত পর্যন্ত উৎসবের আমেজ বজায় থাকে।

পুজো কমিটির সম্পাদক জগদীশ চন্দ্র বর্মণ জানান, 'এই ঐতিহ্যবাহী পুজো ও মেলা আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে। শেষ দিনে বিশেষ বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় শিল্পীরা তাঁদের প্রতিভা প্রদর্শন করবেন। ভক্তদের নিরাপত্তার দিকে আমাদের বিশেষ নজর রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবারে ভিড় অনেক বেশি। আগতদের কাছে বিনীত আবেদন, তাঁরা যেন সুষ্ঠুভাবে মেলা উপভোগ করেন'।

দর্শনার্থী সুস্মিতা দাস বলেন, 'এই মন্দিরের পরিবেশ এবং আরাধনার প্রাচীন প্রথা আমাদের বারবার টেনে আনে। ছোটবেলা থেকেই এই পুজো দেখে আসছি। মা ভীষণ জাগ্রত, যা চেয়েছি তাই পেয়েছি। মেলা আর পুজোর এই কয়েকটা দিন আমাদের কাছে প্রাণের উৎসব'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের