নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাতের শহরে যাতায়াত আরও সহজ করতে ফের চালু হতে চলেছে রাত্রিকালীন বাস পরিষেবা। কলকাতা শহরতলির গুরুত্বপূর্ণ রুটে এই পরিষেবা চালুর ঘোষণা করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। পাশাপাশি শহরের বেহাল রাস্তা দ্রুত সংস্কারের আশ্বাসও দিয়েছেন তিনি। ঘটনায় খুশির আমেজ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীদের মধ্যে।
চলতি বছরের ১ আগস্ট শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে এই পরিষেবা। এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন। এক সময় প্রয়াত পরিবহনমন্ত্রী সুভাষ চক্রবর্তীর উদ্যোগে রাতের বাস পরিষেবা চালু হয়েছিল। তবে কিছুদিন পর সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর ফের সেই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
পরিবহনমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলির সঙ্গে শহরতলির একাধিক গুরুত্বপূর্ণ এলাকাকে যুক্ত করে রাতের বাস পরিষেবা চালু করা হবে। এর ফলে রাতের শিফটে কর্মরত মানুষ, জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
ঘটনা প্রসঙ্গে পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্য,'মুখ্যমন্ত্রীর নির্দেশে জনগণের সুবিধার্থে সংবেদনশীল ব্যস্ত এলাকাগুলোয় যেমন সরকারি হাসপাতাল, রেল স্টেশন, বজবজ, হাওড়া ইত্যাদি জায়গায় সারারাত বাস পরিষেবা চালু করা হয়েছে।
বর্ষার কারণে নষ্ট হয়ে যাওয়া রাস্তাগুলোর দ্রুত মেরামতের কাজ চলছে। উৎসব বা পুজোর আগেই সেগুলোর কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। নতুন শিল্প নীতি, ল্যান্ড পলিসি, বিনিয়োগ সংক্রান্ত বিষয়েও নজর দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে রাজ্যে শিল্পায়ন ত্বরান্বিত করা যায়'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের