নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টানা প্রায় ৩০ ঘণ্টা ধরে মুর্শিদাবাদের বেলডাঙায় চলা তাণ্ডব ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করল হাইকোর্ট। আইনশৃঙ্খলার ভেঙে পড়া পরিস্থিতি ও সাধারণ মানুষের জীবন–সম্পত্তি নিয়ে চিন্তিত আদালত। এই প্রেক্ষিতে স্পষ্ট নির্দেশ দিল আদালত। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি রাজ্যকে সর্বশক্তি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ আদালতের।
মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে বেলডাঙা সংক্রান্ত মামলার শুনানি হয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, টানা ৩০ ঘণ্টা ধরে অশান্তি চলা এবং সংবাদমাধ্যমের উপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জনগণের সুরক্ষা ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা রাজ্যের সাংবিধানিক দায়িত্ব। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, মুর্শিদাবাদের পুলিশ সুপার ও জেলাশাসককে নিশ্চিত করতে হবে যাতে নতুন করে কোথাও কোনও অশান্তি না ঘটে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী , ফোর্স ব্যবহারের ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিপরীত আচরণ চোখে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।
প্রয়োজনে মুর্শিদাবাদ বা সামশেরগঞ্জে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা যেতে পারে বলেও আদালত মৌখিকভাবে পরামর্শ দেয়। রাজ্য চাইলে কেন্দ্র বাহিনী দেবে এবং কেন্দ্র চাইলে জাতীয় তদন্ত সংস্থা NIA কে তদন্তের নির্দেশ দিতে পারে এই বিষয়টি কেন্দ্রের বিবেচনার উপর ছেড়ে দিয়েছে আদালত। একইসঙ্গে জানানো হয়েছে, যদি বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী যথাযথভাবে ব্যবহার না করা হয়, তবে সেই বিষয়টি হলফনামা দাখিলের পর বিচারাধীন হবে। কেন্দ্র ও রাজ্য উভয়কেই দুসপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে আদালত।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের