নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল। সোমবার শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দিল, আপাতত ইডির পদক্ষেপে হস্তক্ষেপ করা হচ্ছে না। আগামী শুনানিতে দুই পক্ষের বক্তব্য বিস্তারিতভাবে শোনার সিদ্ধান্ত নিয়েছে আদালত।
সোমবার বিচারপতি এম. এম. সুন্দরেশের বেঞ্চে মামলার শুনানিতে কালীঘাট তৃণমূলের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, দলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় দৈনন্দিন খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। দলের আর এক আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতে জানান, প্রায় ২১৫ জন কর্মীর বেতন বকেয়া রয়েছে এবং অ্যাকাউন্টে থাকা অর্থ ব্যবহার করতে না পারায় প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস. ভি. রাজু এই দাবি খণ্ডন করে আদালতে জানান, দলের কাছে এখনও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ রয়েছে।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, বিষয়টি নিয়ে আগামী শুনানিতে বিস্তারিত শুনানি হবে। পাশাপাশি, দৈনন্দিন খরচের জন্য কলকাতা হাইকোর্ট নিযুক্ত প্রশাসকের মাধ্যমে কোনও অর্থ ছাড় করা সম্ভব কি না, সে বিষয়েও মতামত জানতে চেয়েছে বেঞ্চ। ইডি দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে যেখানে মোট প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। ওই অর্থ ব্যবহারের অনুমতি চেয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল কালীঘাট তৃণমূল। তবে হাইকোর্ট অন্তর্বর্তী কোনও রিলিফ না দেওয়ায় তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
ভক্তদের ঢল সামলাতে কড়া পুলিশি নিরাপত্তা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের