নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ সহ আর্থিক অনিয়মের অভিযোগে সরগরম শান্তিপুর। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বব্রত ঘোষের বিরুদ্ধে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়া, নিম্নমানের নির্মাণকাজ সহ সরকারি অনুদানে দুর্নীতির অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে , শান্তিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বব্রত ঘোষ ২০১৫ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায় করেন। ঘরের টাকা পাওয়ার আগে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা রাখতে বলা হয়। পরে কাউন্সিলর ঘনিষ্ঠ এক ব্যক্তি ব্যাঙ্কের পাসবই সহ ওই টাকা নিয়ে যান। এরপর আর পাসবই ফেরত দেওয়া হয়নি। প্রয়োজনমতো সই করিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হতো বলেও অভিযোগ।
সরকারি প্রকল্পে তার অ্যাকাউন্টে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা এলেও পুরো নির্মাণকাজ কাউন্সিলর নিজেই এক ঠিকাদারের মাধ্যমে করান। সরকারি নির্ধারিত মাপের তুলনায় ছোট ঘর নির্মাণ করা হয়। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বর্তমানে ঘরের দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে। সে সময় রাজনৈতিক প্রভাবের কারণে তারা মুখ খুলতে পারেননি। বর্তমানে তারা প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ঘটনার নিরপেক্ষ তদন্ত সহ আত্মসাৎ হওয়া অর্থের হিসাবের দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনা প্রসঙ্গে অভিযোগকারী চিনু হালদারের বক্তব্য,'সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে আমার কাছ থেকে ৫০,০০০০ টাকা নগদ কাটমানি নেওয়া হয়েছিল। কাউন্সিলর বিশ্বজিৎ বাবু সহ তৃণমূলের আইএনটিটিইউসি নেতা অশোক ঠাকুরের মাধ্যমেই এই ৫০,০০০০ টাকা নেওয়া হয়। সে সময় আমাকে বলা হয়েছিল, এই টাকা না দিলে সরকারি ঘর পাওয়া যাবে না। যার ফলে বাধ্য হয়ে আমি ধারদেনা করে ওই টাকা দিই। পরবর্তীতে ঘর পাই। আমি ন্যায়বিচারের দাবি জানাই। থানায় কাউন্সিলর সহ অশোক ঠাকুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছি। আমি আমার টাকা ফেরত চাই'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের