নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে পালাবদলের পর ফের সামনে এল আবাস যোজনায় কাটমানির অভিযোগ। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। টাকি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় ঋষি দাসের বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন একাধিক বাসিন্দা। তাদের অভিযোগ, টাকা নেওয়া হলেও এখনও পর্যন্ত ঘর মেলেনি। টাকা ফেরতের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত কাউন্সিলর থাকাকালীন তিনি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার বহু মানুষের কাছ থেকে টাকা নেন। কিন্তু তার মেয়াদকালে ঘর মেলেনি। এমনকি পরবর্তীতে কাউন্সিলর বদল হলেও সেই সময়ের উপভোক্তারাও এখনও ঘর পাননি বলে অভিযোগ। টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্ত জানান, তিনি এখন আর ক্ষমতায় নেই। তাই টাকা ফেরত দিতে পারবেন না। এরপরই ক্ষুব্ধ উপভোক্তারা হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দীপঙ্কর নাগের বক্তব্য,'আমরা ঘর করার জন্য টাকা দিয়েছিলাম কাউন্সিলরকে। সেই টাকা ফেরত পেতেই অভিযোগ জানাতে এসেছি। আমরা বহুবার টাকা ফেরত চেয়েছি, কিন্তু দেয়নি। আমাদের মতো গরিব মানুষরা যাতে টাকাটা সঠিকভাবে ফেরত পায় সেই আবেদন করতেই আমরা থানার দ্বারস্থ হয়েছি'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের