নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই হিংসা ও অশান্তি নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগের দিন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে প্রশ্ন উঠতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে এবং এর পর এমন ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই সাংবাদিক বৈঠকের প্রশ্নোত্তর পর্বেই উঠে আসে শনিবারের গিরিশ পার্কের ঘটনা। ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার দিনই রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এই ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে জ্ঞানেশ কুমার বলেন, ' ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। এখন থেকে যদি এই ধরনের কোনও ঘটনা সামনে আসে, তাহলে নির্বাচন কমিশনের নির্দিষ্ট নোডাল অফিসাররা বিষয়টি দেখবেন এবং প্রয়োজন হলে FIR দায়ের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' তিনি আরও জানান, নির্বাচনের সময় ভুয়ো তথ্য বা ডিপ ফেকের মতো বিষয়েও নজরদারি বাড়ানো হবে এবং অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের