নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের হাইকোর্টের রোষের মুখে বিরোধী দলনেতা। হাইকোর্টের শর্তের পরেও প্রাক্তন সেনাকর্মীদের ধর্নায় রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিয়ে ক্ষুব্ধ বিচারপতি। শুক্রবার সরাসরি আদালত থেকে সতর্ক করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
সূত্রের খবর, ভিনরাজ্যে বাঙালি শ্রমিক হেনস্তার প্রতিবাদে সম্প্রতি ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে ধর্না মঞ্চ গড়ে তৃণমূল। এরপর সেনাবাহিনী মঞ্চ সরালে ঘটনাস্থলে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ তোলেন, বিজেপির নির্দেশে কাজ করছে সেনা। এই মন্তব্যের প্রতিবাদে প্রাক্তন সেনাকর্মীরা আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্ট ধর্না অনুমোদন করলেও স্পষ্ট নির্দেশ দিয়েছিল, কেবলমাত্র অবসরপ্রাপ্ত সেনাকর্মীরাই মঞ্চে থাকতে পারবেন। কোনো রাজনৈতিক নেতা যেন এই আন্দোলনে অংশ না নেয়।
তবে শুক্রবার রাজ্যের পক্ষ থেকে আদালতে অভিযোগ জানানো হয় যে, ধর্নামঞ্চে শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতা উপস্থিত ছিলেন। যদিও পালটা দাবি ওঠে, শুভেন্দু শুধুমাত্র মঞ্চের কাছে গিয়েছিলেন এবং পরে নির্দেশের কথা জানতে পারলে চলে যান।
এর পাল্টা জবাবে সেনাদের উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানান, ' সেনাদের প্রতি আমাদের একটা আলাদা সহানুভূতি আছে। কিন্তু আদালতের সঙ্গে জাগলারি চলবে না। কোনো রাজনৈতিক নেতার উপস্থিতি কঠোর ভাবে নিষিদ্ধ ছিল। তার পরেও শুভেন্দু অধিকারী মঞ্চে গেছেন। নির্দেশ ভাঙলে রং না দেখেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেটা শাসক বা বিরোধী, যেই হোক।'
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের