6a6f18861d2cb_Gallery_1785665512657
আগস্ট ০২, ২০২৬ দুপুর ০৩:৪৪ IST

তসলিমা আবার ডাকলে আবার যাব! রবীন্দ্রসদন বিতর্কে মুখ খুললেন জয় গোস্বামী

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবীন্দ্রসদনে তসলিমা নাসরিনের অনুষ্ঠানে মঞ্চে দর্শকদের বিক্ষোভের পর এবার মুখ খুললেন কবি জয় গোস্বামী। অপমানিত হলেও ভবিষ্যতে তসলিমা নাসরিন ডাকলে আবারও তাঁর অনুষ্ঠানে যাবেন বলে জানিয়ে দিলেন তিনি। একইসঙ্গে যাঁরা তাঁকে ধিক্কার দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কোনও ক্ষোভ প্রকাশ করেননি কবি।

শনিবার রবীন্দ্রসদনে তসলিমা নাসরিনের ফেরা উপলক্ষ্যে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দর্শকাসনে বসে থাকা জয় গোস্বামীকে মঞ্চে আসার আমন্ত্রণ জানান তসলিমা। তাঁর ডাকে সাড়া দিয়ে মঞ্চের দিকে এগোতেই দর্শকদের একাংশ প্রবল আপত্তি জানাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। মঞ্চে না উঠে মাঝপথ থেকেই নিজের আসনে ফিরে যান জয় গোস্বামী। ঘটনার পর তসলিমা জানান, বিষয়টি তাঁর খারাপ লেগেছে ও এমন পরিস্থিতি তিনি আশা করেননি।

ঘটনার প্রায় ১২ ঘণ্টা পরে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দেন জয় গোস্বামী। তিনি জানান, তসলিমা কলকাতায় আসবেন জেনেই অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বক্তব্য রাখতে গিয়ে তসলিমা তাঁকে দেখে মঞ্চে ডাকেন। তিনি মঞ্চের দিকে এগোতেই হইচই শুরু হয়। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে তসলিমার মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারেন পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠেছে। তাই তাঁকে আর বিব্রত করতে চাননি বলেই মঞ্চে না উঠে ফিরে আসেন।

জয় গোস্বামী আরও বলেন, 'আমি ওই মঞ্চে থাকার অধিকারী নই। গত ১৫ বছরে তসলিমাকে ফেরানোর বিষয়ে আমি কোনও কথা বলিনি। স্টেজে উঠলে সেটাই বলতাম। তসলিমার জন্য একটি কবিতাও পড়তাম। যাঁরা আমাকে ধিক্কার দিয়েছেন, তাঁরা ঠিকই করেছেন। কিন্তু আবার যদি তসলিমা আমাকে ডেকে বলেন, জয়, আপনি আসুন, তাহলে আমি আবারও যাব। আবার অপমানিত হলেও হব। আজীবন তসলিমাকে শ্রদ্ধা জানিয়ে যাব'।

কেন দর্শকদের একাংশ তাঁর বিরোধিতা করলেন, সেই প্রশ্নেরও উত্তর দেন কবি। তাঁর মতে, তসলিমার নির্বাসনের সময়ে তিনি প্রকাশ্যে কোনও অবস্থান নেননি। সেই কারণেই হয়তো অনেকে তাঁর মঞ্চে ওঠা মেনে নিতে পারেননি। তবে সেই সমালোচনাকে অস্বীকার না করে তিনি তা মেনে নিয়েছেন বলেও জানান।

রবীন্দ্রসদনের এই ঘটনাকে ঘিরে এখনও সাহিত্য ও সংস্কৃতি মহলে জোর চর্চা চলছে। কেউ জয় গোস্বামীর সঙ্গে হওয়া আচরণের সমালোচনা করেছেন। আবার কেউ তাঁর অতীত ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে সব বিতর্কের মাঝেও তসলিমার প্রতি নিজের শ্রদ্ধা ও সম্মান অটুট থাকবে বলেই স্পষ্ট করে দেন কবি।

আরও পড়ুন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

স্কলারশিপের আবেদন নিয়ে UGC এর বড় সিদ্ধান্ত , ১৫ দিনের মধ্যেই মিলবে যাচাইয়ের রিপোর্ট
আগস্ট ০২, ২০২৬

আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের