6a6f058819f48_Gallery_1785655448735
আগস্ট ০২, ২০২৬ দুপুর ০২:২৩ IST

এমনটা আশা করিনি! রবীন্দ্রসদনে জয় গোস্বামী বিতর্কে মুখ খুললেন তসলিমা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিজের আমন্ত্রণে মঞ্চে ডেকেও জয় গোস্বামীকে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হওয়ায় ব্যথিত তসলিমা নাসরিন। রবীন্দ্রসদনের অনুষ্ঠানে দর্শকদের একাংশের আপত্তিতে মঞ্চে উঠতে পারেননি কবি। পরে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বাধীন চিন্তা ও মুক্ত পরিবেশের পক্ষে সরব হন লেখিকা।

শনিবার রবীন্দ্রসদনে তসলিমা নাসরিনের ফেরা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন বক্তব্য রাখতে উঠে দর্শকাসনে বসে থাকা কবি জয় গোস্বামীকে মঞ্চে আসার অনুরোধ জানান তসলিমা। তাঁর ডাকে আসন ছেড়ে মঞ্চের দিকে এগিয়ে যান জয়। কিন্তু সেই সময়ই দর্শকদের একাংশ আপত্তি জানাতে শুরু করেন। পরিস্থিতি বুঝে মাঝপথ থেকেই ফিরে নিজের আসনে বসে পড়েন কবি। ঘটনাকে ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। কেন জয় গোস্বামীর মঞ্চে ওঠা নিয়ে আপত্তি উঠল, তা নিয়ে নানা মত সামনে আসে।

তসলিমাকে নিয়ে কবির দীর্ঘদিনের অবস্থান ও রাজনৈতিক মতপার্থক্যের বিষয়টিও আলোচনায় উঠে আসে। তবে অনুষ্ঠানের মঞ্চে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তসলিমা। নিজের বক্তব্যে তিনি বরং স্বাধীন চিন্তা, বাকস্বাধীনতা এবং মুক্ত পরিবেশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পরে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান জয় গোস্বামী। তিনি বলেন, তসলিমা ভালোবেসেই তাঁকে মঞ্চে ডেকেছিলেন। রাজনৈতিক মত আলাদা হলেও বাংলা সাহিত্যে তাঁর অবদান অস্বীকার করা যায় না। জয় জানান, তসলিমা তাঁকে নিয়ে লেখা একটি কবিতা পাঠ করতে চেয়েছিলেন। এমন পরিস্থিতি তৈরি হবে, তা তিনি ভাবতে পারেননি।

তসলিমা বলেন, 'আমি ভালোবেসে ওঁকে মঞ্চে ডেকেছিলাম। ওঁর রাজনৈতিক মত ভিন্ন হতে পারে।  তাঁর সঙ্গে আমার মতের মিল নাও থাকতে পারে। কিন্তু উনি বাংলা সাহিত্যের একজন বড় কবি। আমাকে নিয়ে কবিতা লিখেছিলেন সেটা পড়তে চেয়েছিলাম। কিন্তু এমনটা হবে আশা করিনি। আমি বারবার আমার বক্তব্যে স্বাধীন চিন্তা ও মুক্ত পরিবেশের পক্ষে কথা বলেছি। সেই পরিবেশ বজায় থাকলে ভালো লাগত'।

পরে নিজের অবস্থান স্পষ্ট আরও করেন তসলিমা নাসরিন। তাঁর বক্তব্য, মতের অমিল থাকলেই কাউকে দূরে সরিয়ে দেওয়া উচিত নয়। মঞ্চে উপস্থিত রাজনৈতিক নেতাদের সঙ্গেও তাঁর সব মতের মিল নেই, তবু তাঁদের পাশে বসতে কোনও সমস্যা হয়নি বলে জানান তিনি। তসলিমার মতে, নিজের আদর্শ বজায় রেখেও ভিন্ন মতের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব।

রবীন্দ্রসদনের এই ঘটনা নিয়ে সাহিত্য ও সংস্কৃতি মহলে বিতর্ক শুরু হয়েছে। কেউ জয় গোস্বামীর সঙ্গে ঘটে যাওয়া পরিস্থিতির নিন্দা করেছেন। আবার কেউ মনে করছেন, এই পরিস্থিতির জন্য কবির নিজের অবস্থানও আলোচনার বিষয়। তবে বড় প্রশ্ন উঠছে, নিজের আমন্ত্রণে আসা কবি এমন পরিস্থিতির মুখে পড়লেও মঞ্চেই কেন প্রতিবাদ করলেন না তসলিমা? এই নিয়েই এখন চলছে আলোচনা।

আরও পড়ুন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

স্কলারশিপের আবেদন নিয়ে UGC এর বড় সিদ্ধান্ত , ১৫ দিনের মধ্যেই মিলবে যাচাইয়ের রিপোর্ট
আগস্ট ০২, ২০২৬

আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের