6a6ed9d7505ad_Gallery_1785649240037
আগস্ট ০২, ২০২৬ দুপুর ১১:১৭ IST

হামিম কাণ্ডের পর বড় সিদ্ধান্ত! জঙ্গি দমনে ATS গঠনের পথে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জঙ্গি কার্যকলাপ রুখতে বড় পদক্ষেপের পথে রাজ্য। নাশকতার ছক ও স্লিপার সেলের মোকাবিলাই মূল লক্ষ্যে তৈরি হতে চলেছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)। দেশের একাধিক রাজ্যের ধাঁচে গড়ে উঠবে এই বিশেষ বাহিনী। জঙ্গিবিরোধী অভিযান আরও শক্তিশালী করাই উদ্দেশ্য। পাশাপাশি বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি।

সম্প্রতি রাজ্য পুলিশের STF-এর হাতে গ্রেফতার হয়েছে সন্দেহভাজন জঙ্গি হামিম মণ্ডল। ধরা পড়েছে তার সহযোগী অর্পিতা সরকারও। এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে নতুন করে সক্রিয় হয়েছে প্রশাসন। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের বিভিন্ন এলাকায় মডিউল তৈরির চেষ্টা করেছে একাধিক জঙ্গি সংগঠন। তালিকায় রয়েছে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), আইএস, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (আকিস) ও লস্কর-ই-তইবা।

গোয়েন্দাদের দাবি, এই সংগঠনগুলির পিছনে রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI। একদিকে চলছে নাশকতার প্রস্তুতি। অন্যদিকে চলছে নতুন সদস্য সংগ্রহের কাজ। রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও জঙ্গিদের নিশানায় রয়েছেন বলে খবর। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও চলছে প্রচার। পাশাপাশি খারিজি মাদ্রাসার মাধ্যমে তরুণদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। ভবিষ্যতে ফের নাশকতার ছক তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

তাই জঙ্গি সংগঠন, স্লিপার সেল ও মডিউলের উপর বাড়তি নজরদারির প্রয়োজন মনে করছে প্রশাসন। এই পরিস্থিতিতেই নতুন ATS তৈরির পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গেছে, এই পরিকল্পনার প্রাথমিক রূপরেখা ইতোমধ্যেই তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে একাধিক বৈঠকও হয়েছে। বর্তমানে কলকাতা পুলিশ-সহ রাজ্য পুলিশের আলাদা STF রয়েছে। নতুন পরিকল্পনায় এই দুই ইউনিটকে একত্র করা হতে পারে। তৈরি হতে পারে একটি শক্তিশালী যৌথ STF।

মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট ও দিল্লির ATS-এর আদলেই তৈরি হবে নতুন বাহিনী। জঙ্গি দমনে অভিজ্ঞ পুলিশ আধিকারিকদের এতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এর দায়িত্বে থাকতে পারেন আইজি পদমর্যাদার এক পুলিশকর্তা। তাঁর অধীনে কাজ করবেন ডিআইজি, এসপি-সহ বিভিন্ন স্তরের আধিকারিকরা। কলকাতা বা তার আশপাশে তৈরি হতে পারে সদর দফতর। শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না এই বাহিনী। রাজ্যের একাধিক জেলায় শাখা খোলার পরিকল্পনাও রয়েছে।

অতীতে যেখানে জঙ্গি মডিউল তৈরি হয়েছিল, সেই এলাকাগুলিকে চিহ্নিত করছে গোয়েন্দারা। স্লিপার সেলের উপস্থিতি থাকা জায়গাগুলির তালিকাও তৈরি করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদ, নদীয়া, মালদহ, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগণায় ATS-এর শাখা খোলার সম্ভাবনা রয়েছে। এর ফলে কেন্দ্র থেকে নজর রাখা হবে সীমান্তবর্তী কার্যকলাপের উপর। জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকানো হবে। নতুন স্লিপার সেল তৈরির চেষ্টাও নজরে রাখা হবে। জঙ্গি নিয়োগ ও তরুণদের মগজধোলাইয়ের চেষ্টাও খতিয়ে দেখবে এই ইউনিট। সীমান্ত পেরিয়ে কেউ এসে কোনও পরিকল্পনা করছে কি না, তার উপরও থাকবে নজর।

রাজ্য পুলিশের কর্তাদের মতে, নতুন ATS তৈরি হলেও ATF-এর গুরুত্ব কমবে না। বরং দুই বাহিনীর অভিজ্ঞতা একসঙ্গে কাজে লাগানো হবে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের ATF-কে মিলিয়ে আরও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে। জঙ্গি দমনের পাশাপাশি মাদক পাচার, অস্ত্র চোরাচালান ও সন্ত্রাসে অর্থ জোগানের উপর নজর রাখবে এসটিএফ। সংগঠিত অপরাধের বিরুদ্ধেও চলবে অভিযান। প্রশাসনের আশা, নতুন কাঠামো চালু হলে গোয়েন্দা তথ্য সংগ্রহ আরও উন্নত হবে। আন্তঃরাজ্য সমন্বয় বাড়বে। শক্তিশালী হবে সন্ত্রাসবিরোধী অভিযান।

আরও পড়ুন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

স্কলারশিপের আবেদন নিয়ে UGC এর বড় সিদ্ধান্ত , ১৫ দিনের মধ্যেই মিলবে যাচাইয়ের রিপোর্ট
আগস্ট ০২, ২০২৬

আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের