নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাতের অন্ধকারে আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ফের উত্তপ্ত ভাঙড়। বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নাম আতাবুদ্দিন মোল্লা (৩৫)। তিনি মাধবপুর এলাকার বাসিন্দা ছিলেন। অঞ্চলের সক্রিয় আইএসএফ কর্মী হিসেবেই পরিচিত তিনি। অভিযোগ, শুক্রবার রাতে আচমকা তাঁর উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়। এরপর গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আতাবুদ্দিনের।
পরিবারের অভিযোগ, বিজেপি নেতা গোলাম সরোয়ার ও তাঁর সহযোগী মোস্তফার এই ঘটনার জন্য দায়ী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এরপর থেকেই অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে শুরু হয়েছে পুলিশের তল্লাশি। তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। হামলার আসল কারণ জানার চেষ্টা চলছে।
মৃতের পরিবারের দাবি, কয়েক বছর আগে আতাবুদ্দিনের সঙ্গে গোলাম সরোয়ারের বিরোধ হয়েছিল। রাজনৈতিক পরিস্থিতি বদলের পর সেই পুরনো বিবাদের জেরেই হামলা হয়েছে বলে অভিযোগ। যদিও বিষয়টি এখনও যাচাই করেনি পুলিশ। ভাঙড় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংঘর্ষের কারণে আলোচনায় রয়েছে।
ভোটের আগেও আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছিল সেখানে। ভোটের ফল প্রকাশের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এর মধ্যেই আইএসএফ কর্মী খুনের ঘটনায় ফের অশান্তি ছড়িয়েছে এলাকায়। হামলার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে না কি, ব্যক্তিগত শত্রুতা সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের