নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গুছিয়ে ওঠার আগেই ফের অগোছালো হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। হর্ষিত রানাকে শুরুর দিকে পাওয়া নিয়ে সংশয় ছিল ঠিকই তবে এবার পুরোপুরি ছিটকে গেলেন ভারতীয় পেসার। আসন্ন আইপিএলের পুরো সিজন থেকেই বাদ পড়লেন গম্ভীরের প্রিয় ছাত্র।
কেকেআরের তরফে একটি সূত্রে বলা হয়েছে , "হর্ষিত রানাকে এবার পাওয়া যাবে না। কিন্তু তাতে বৈভব অরোরা, উমরান মালিক, কার্তিক ত্যাগির মতো বোলারদের সুযোগ দেওয়া হবে। তাদের কাছে সুযোগ থাকবে নিজেদের প্রমাণ করার। তবে এখনও হর্ষিতের কোনও বিকল্প ভাবা হয়নি।"
বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পান ভারতীয় পেসার। চোটের জন্য একেবারে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়েন হর্ষিত রানা। শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে হয় তার।
অন্যদিকে , গতকাল ব্লেসিং মুজারাবানিকে সই করিয়েছে কেকেআর। মঙ্গলবার কলকাতায় আসবেন তিনি। পিএসএল ছেড়ে এই প্রতিযোগিতায় অংশ নেবেন। সেখানে মুস্তাফুজিরের বিকল্প খুঁজে পাওয়া গেছে। এবার হর্ষিতের ক্ষেত্রে হয়তো ভারতীয় বিকল্পের পথেই হাঁটবে নাইট ম্যানেজমেন্ট। কারণ , জায়গা না থাকলে ভারতীয় খেলোয়াড়ের বদলে বিদেশি নেওয়া যায় না।
ছোটবেলায় কাজ করেছেন ঝাড়ুদার হিসেবে। কখনও গাড়ি ধুয়েছেন, কখনও কারখানায় শ্রমিক। সেই আলিরেজাই এখন ইরানের নকআউট স্বপ্নের সবচেয়ে বড় ভরসা
প্রথম একাদশে জায়গা পাননি। পরিবর্ত হিসেবে নেমেই জোড়া গোল। জার্মানির নকআউট নিশ্চিত করলেন ডেনিজ উন্দাভ
মেসির প্রশংসায় পঞ্চমুখ স্পেনের প্রাক্তন তারকা
স্পেনের পর উরুগুয়ের বিরুদ্ধেও পয়েন্ট ছিনিয়ে নিল কেপ ভার্দে
বিশ্বকাপে প্রথম গোলেই নজর কাড়লেন ইয়ামাল! চার বছর আগে টিভিতে দেখা স্কুলছাত্র এখন স্পেনের ভরসা
স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক
ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল