6a3925f166f9b_Gallery_1782129797815
জুন ২২, ২০২৬ বিকাল ০৬:৫২ IST

কারখানার শ্রমিক থেকে জার্মানির বিশ্বকাপ নায়ক! উন্দাভের জোড়া গোলে ১২ বছর পর নকআউটে ৪ বারের চ্যাম্পিয়নরা

নিউজ ডেস্ক - বিশ্বকাপে জার্মানির নায়ক এখন ডেনিজ উন্দাভ। আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল করলেন তিনি। তাঁর দুরন্ত পারফরম্যান্সে ১২ বছর পর আবার বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। চলতি বিশ্বকাপে মাত্র দুই ম্যাচে ইতিমধ্যেই তিন গোল করে ফেলেছেন এই স্ট্রাইকার।

জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান প্রথম দুই ম্যাচে উন্দাভকে শুরুর একাদশে রাখেননি। তবে আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচে এক গোলে পিছিয়ে পড়ার পর তাঁকে মাঠে নামানো হয়। সেই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। জোড়া গোল করে জার্মানিকে জয়ের পথে ফেরান উন্দাভ। এর ফলে পরের রাউন্ডে ওঠা নিশ্চিত হয় জার্মানির।

বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন উন্দাভ। গত আট ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে নয়। তবে তাঁর ফুটবলজীবনের শুরুটা মোটেই সহজ ছিল না। মাত্র ১৪ বছর বয়সে উচ্চতা কম হওয়ায় তাঁকে ছেড়ে দেয় জার্মান ক্লাব ওয়ার্ডার ব্রেমেন। সেই ধাক্কার পরও ফুটবল ছাড়েননি তিনি। ১৭ বছর বয়সে বাড়ি ছেড়ে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়েন।

এরপর জার্মানির চতুর্থ ডিভিশনের ক্লাব টিএসভি হ্যাভেলসের হয়ে খেলতে শুরু করেন উন্দাভ। সেখানে খুব কম পারিশ্রমিক পেতেন। সেই অর্থে সংসার চলত না। তাই ফুটবলের পাশাপাশি একটি কারখানায় কাজও করতেন। প্রতিদিন প্রায় আট ঘণ্টা শ্রম দিতে হত তাঁকে। তারপরও অনুশীলন চালিয়ে গিয়েছেন নিয়মিত।

২৩ বছর বয়সে প্রথম পেশাদার চুক্তি পান উন্দাভ। বেলজিয়ামের ইউনিয়ন সেন্ট-গিলোইস ক্লাবে যোগ দেন তিনি। পরে খেলেন ইংল্যান্ডের ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের হয়ে। সেখান থেকে বুন্দেশলিগার ক্লাব ভিএফবি স্টুটগার্টে আসেন। ২০২৫ মরসুমে স্টুটগার্টের জার্সিতে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের সুবাদেই বিশ্বকাপের দলে জায়গা করে নেন তিনি।

নিজের কঠিন পথচলার কথা বলতে গিয়ে উন্দাভ জানান, ব্রেমেন থেকে বাদ পড়ার পর তিনি ভেঙে পড়েছিলেন। কিন্তু আশা ছাড়েননি। ১৭ বছর বয়সে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। কারখানায় দীর্ঘ সময় কাজ করার পরও ফুটবল চালিয়ে গিয়েছেন। ভোরবেলা কাজে যেতেন। সেখান থেকে সরাসরি অনুশীলনে যোগ দিতেন। রাতের দিকে বাড়ি ফিরতেন। সেই কঠিন সময়ের স্মৃতিই এখনও তাঁর মনে রয়েছে।

একসময় যে ফুটবলারকে উচ্চতার কারণে বাতিল করা হয়েছিল, আজ তিনিই জার্মানির বিশ্বকাপ অভিযানের অন্যতম ভরসা। আইভরি কোস্টের বিরুদ্ধে তাঁর জোড়া গোল শুধু জার্মানিকে নকআউটে তুলেনি, ফুটবল বিশ্বের সামনে তুলে ধরেছে এক অনুপ্রেরণার গল্পও।

আরও পড়ুন

মেসি এই গ্রহের নয়! বিশ্বকাপের মাঝেই লিওকে নিয়ে মন্তব্য বিশ্বকাপজয়ী জাভির
জুন ২২, ২০২৬

মেসির প্রশংসায় পঞ্চমুখ স্পেনের প্রাক্তন তারকা

উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে! নকআউটের স্বপ্ন দেখছে আফ্রিকার ছোট্ট দেশ
জুন ২২, ২০২৬

স্পেনের পর উরুগুয়ের বিরুদ্ধেও পয়েন্ট ছিনিয়ে নিল কেপ ভার্দে

টিভিতে দেখা বিশ্বকাপ! ৪ বছর পর সেই মঞ্চেই গোল ইয়ামালের
জুন ২২, ২০২৬

বিশ্বকাপে প্রথম গোলেই নজর কাড়লেন ইয়ামাল! চার বছর আগে টিভিতে দেখা স্কুলছাত্র এখন স্পেনের ভরসা

আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ গেলেন বরুণ! বিপাকে ভারতীয় দল
জুন ২১, ২০২৬

স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক

মুনোজ-নিকোও চোটের তালিকায়! সৌদির বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে একাদশ নিয়ে চিন্তায় স্পেন
জুন ২১, ২০২৬

ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও

১১ বলে অর্ধশতরান , ২০ বছরের রেকর্ড ভাঙলেন বৈভব
জুন ২১, ২০২৬

একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া

বিশ্বকাপে ধাক্কা ব্রাজিলের! হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, কবে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা
জুন ২১, ২০২৬

হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে

বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট, নায়ক গোলরক্ষক রুম! ৯০ মিনিটে ১৫টি সেভ
জুন ২১, ২০২৬

জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও

হরমনপ্রীতের সামনে ঐতিহাসিক নজির! দক্ষিণ আফ্রিকা ম্যাচেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে গড়তে পারেন রেকর্ড
জুন ২১, ২০২৬

২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই

ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার বলে নেইমারকে খোঁচা লুলার! বিশ্বকাপের দল নির্বাচন নিয়েও তুললেন প্রশ্ন
জুন ২১, ২০২৬

চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের 

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় জার্মানি! উন্ডাভের জোড়া গোলে ১২ বছরের অপেক্ষার অবসান
জুন ২১, ২০২৬

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য

সমালোচনায় ক্ষুব্ধ রোনাল্ডো! সাংবাদিকদের সঙ্গে আচরণ ঘিরে নতুন বিতর্ক
জুন ২০, ২০২৬

কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও অনিশ্চয়তা
জুন ২০, ২০২৬

পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে

‘ফুটবলের ইতিহাসে কালো অধ্যায়’! বিশ্বকাপে ইরানের সঙ্গে আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিলেন কর্তা
জুন ২০, ২০২৬

ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন

চোট সেরে প্রস্তুত নেইমার! বিশ্বকাপে ব্রাজিল পেল বাড়তি অক্সিজেন
জুন ২০, ২০২৬

হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা