নিউজ ডেস্ক - বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর গল্প লিখল জার্মানি। আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্টের বিরুদ্ধে এক গোল পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে নিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে দীর্ঘ ১২ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল জার্মানি। অন্যদিকে হারলেও আক্রমণাত্মক ও সাহসী ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছে আইভরি কোস্ট।
ম্যাচের শুরু থেকেই পরিকল্পিত ফুটবল খেলতে দেখা যায় আইভরি কোস্টকে। রক্ষণ সামলে দ্রুত প্রতিআক্রমণে উঠে বারবার জার্মান ডিফেন্সকে চাপে ফেলছিল তারা। বিশেষ করে তরুণ ইয়ান দিয়োমান্দের গতি ও স্কিল নজর কেড়েছে। প্রথমার্ধে তাঁর তৈরি করা আক্রমণ থেকেই এগিয়ে যায় আফ্রিকার দল। জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ার প্রথম শট ঠেকালেও ফিরতি বলে গোল করতে ভুল করেননি ফ্রাঙ্ক কেসি। গোল খাওয়ার পর বলের দখল বেশি থাকলেও কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি জার্মানি। ফলে বিরতিতে পিছিয়েই মাঠ ছাড়তে হয় নাগেলসম্যানের দলকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জার্মান কোচ। ৬০ মিনিটের মাথায় একসঙ্গে তিনটি পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ান তিনি। সেই সিদ্ধান্তই ম্যাচের রং বদলে দেয়। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরান উন্ডাভ। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে দুর্দান্ত ফিনিশে গোল করেন তিনি। এরপর ক্রমশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় জার্মানি। তবে আইভরি কোস্টও পাল্টা আক্রমণ চালিয়ে যায়। শেষ দিকে সাইমন আদিংরা দলের জন্য সেরা সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। সেই ব্যর্থতার খেসারত দিতে হয় তাদের। ম্যাচের অন্তিম মুহূর্তে আবারও গোল করে জার্মানিকে জয় এনে দেন উন্ডাভ। তাঁর জোড়া গোলেই নিশ্চিত হয় নকআউটের টিকিট।
ম্যাচ শেষে জার্মান শিবিরে ছিল স্বস্তি ও উচ্ছ্বাসের আবহ। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার শেষ ষোলোয় পৌঁছতে পেরে খুশি কোচ জুলিয়ান নাগেলসম্যান। যদিও দলের রক্ষণ ও সুযোগ নষ্ট করার প্রবণতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কাই হাভার্ৎজ় একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। পাশাপাশি রক্ষণেও বেশ কিছু দুর্বলতা ধরা পড়েছে। তবে সব উদ্বেগের মাঝেও সবচেয়ে বড় প্রাপ্তি উন্ডাভের ফর্ম ও দলের লড়াই করার মানসিকতা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার নকআউটের চ্যালেঞ্জে নামবে জার্মানি।
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন
হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে
আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের
মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির
আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রিম্যানের হেডে সিলমোহর, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা