নিউজ ডেস্ক - আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে ধাক্কা খেল ভারতীয় দল। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী। প্রথমে তাঁকে দলে রাখা হলেও পরে তাঁর নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় BCCI। এর ফলে স্পিন বিভাগে নতুন করে সমীকরণ বদলেছে। একইসঙ্গে IPL-এ চোট থাকা সত্ত্বেও তাঁকে খেলানো হয়েছিল কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।
২৬ জুন থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে বৈভব সূর্যবংশীর। প্রথম ঘোষিত দলে ছিলেন বরুণও। কিন্তু পরে BCCI জানায়, তিনি এখনও বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। IPL চলাকালীন বাঁ পায়ে চোট পেয়েছিলেন এই স্পিনার। সেই কারণেই তাঁকে সিরিজের জন্য বিবেচনা করা হয়নি। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে প্রিন্স যাদবকে।
জানা গেছে, IPL-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে চোট পান বরুণ। পরে পরীক্ষায় তাঁর গোড়ালিতে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। এমনকি কিছুদিন ব্রেস ও ক্রাচের সাহায্যেও চলাফেরা করতে হয়েছিল তাঁকে। সেই কারণে একটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে প্লে-অফের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় পরে আবার তাঁকে খেলানো হয়। শুধু খেলানোই নয়, তিনি পুরো ৪ ওভার বলও করেন। এই সিদ্ধান্ত নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। কারণ জাতীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারকে চোটের মধ্যেও মাঠে নামানো নিয়ে বোর্ডের একাংশ অসন্তোষ প্রকাশ করেছিলেন।
বরুণের অনুপস্থিতিতে স্পিন আক্রমণের বড় দায়িত্ব থাকবে রবি বিষ্ণোইয়ের কাঁধে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ফের নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন তিনি। প্রায় দেড় বছর পর দলে ফিরে নিজের জায়গা পাকা করার লক্ষ্য থাকবে এই লেগ স্পিনারের। অন্যদিকে বরুণের চোট ও তাঁর ব্যবহারের পদ্ধতি নিয়েও আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে।
ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন
হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে
আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের
মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির
আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রিম্যানের হেডে সিলমোহর, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা