6a380093b0c36_Gallery_1782044687356
জুন ২১, ২০২৬ রাত ১০:৩০ IST

মুনোজ-নিকোও চোটের তালিকায়! সৌদির বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে একাদশ নিয়ে চিন্তায় স্পেন

নিউজ ডেস্ক - বিশ্বকাপে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে স্পেন। কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর এবার নতুন চিন্তা লুইস ডে লা ফুয়েন্তের শিবিরে। দলের দুই গুরুত্বপূর্ণ উইঙ্গার লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে ইয়ামালের চোট পরিস্থিতি স্পেনকে আরও উদ্বেগে ফেলেছে। ফলে সৌদি আরবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ শক্তির দল নামানো নিয়ে সংশয়ে রয়েছে স্প্যানিশ শিবির।

বিশ্বকাপ শুরুর আগেই চোট পেয়েছিলেন ইয়ামাল। আশা করা হয়েছিল, টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তা হয়নি। কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকে তাঁকে খেলানো হয়নি। গোলের খোঁজে মরিয়া হয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামান কোচ ডে লা ফুয়েন্তে। তবে সেই সিদ্ধান্ত খুব একটা কাজে আসেনি। বরং ম্যাচের পর জানা যায়, ইয়ামালের পুরনো ব্যথা কিছুটা বেড়েছে। ফলে সৌদি আরবের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। একই সঙ্গে নিকো উইলিয়ামসের ফিটনেস নিয়েও ধোঁয়াশা রয়েছে।

গত কয়েক বছরে সৌদি আরবের ফুটবলের মান অনেকটাই বেড়েছে। প্রথম ম্যাচে উরুগুয়ের মতো শক্তিশালী দলকে গোলশূন্য আটকে দিয়েছে তারা। ফলে তাদের বিরুদ্ধে পয়েন্ট হারালে শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে কঠিন সমীকরণের মুখে পড়তে হবে স্পেনকে। সেই কারণেই রবিবার আটলান্টার ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবতে চাইছে না স্পেন।সমস্যা হল, ডে লা ফুয়েন্তের কৌশলে দুই উইঙ্গারের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইয়ামাল ও নিকো নিজেদের গতি দিয়ে প্রতিপক্ষের রক্ষণকে ছড়িয়ে দেন। সেই সঙ্গে তৈরি করেন সতীর্থদের জন্য গোলের সুযোগ। কেপ ভার্দের বিরুদ্ধে তাঁদের অনুপস্থিতির প্রভাব স্পষ্ট দেখা গিয়েছিল। আক্রমণে ধার হারিয়েছিল স্পেন।

প্রতিপক্ষের বক্সে পর্যাপ্ত সুযোগও তৈরি করতে পারেননি মিকেল ওয়ারজাবালরা। সৌদি আরবের বিরুদ্ধে একই সমস্যা দেখা দিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই আরও একটি ধাক্কা পেয়েছে স্পেন। উইংয়ে বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল ভিক্টর মুনোজকে। কিন্তু তিনিও চোটের কারণে অনিশ্চিত। অন্যদিকে মিকেল মেরিনো পুরোপুরি ফিট নন। দীর্ঘদিন ধরেই তিনি নিয়মিত ফুটবল খেলতে পারছেন না। যদিও শুক্রবারের অনুশীলনে তাঁকে দেখা গিয়েছে।

আরও পড়ুন

আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ গেলেন বরুণ! বিপাকে ভারতীয় দল
জুন ২১, ২০২৬

স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক

১১ বলে অর্ধশতরান , ২০ বছরের রেকর্ড ভাঙলেন বৈভব
জুন ২১, ২০২৬

একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া

বিশ্বকাপে ধাক্কা ব্রাজিলের! হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, কবে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা
জুন ২১, ২০২৬

হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে

বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট, নায়ক গোলরক্ষক রুম! ৯০ মিনিটে ১৫টি সেভ
জুন ২১, ২০২৬

জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও

হরমনপ্রীতের সামনে ঐতিহাসিক নজির! দক্ষিণ আফ্রিকা ম্যাচেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে গড়তে পারেন রেকর্ড
জুন ২১, ২০২৬

২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই

ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার বলে নেইমারকে খোঁচা লুলার! বিশ্বকাপের দল নির্বাচন নিয়েও তুললেন প্রশ্ন
জুন ২১, ২০২৬

চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের 

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় জার্মানি! উন্ডাভের জোড়া গোলে ১২ বছরের অপেক্ষার অবসান
জুন ২১, ২০২৬

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য

সমালোচনায় ক্ষুব্ধ রোনাল্ডো! সাংবাদিকদের সঙ্গে আচরণ ঘিরে নতুন বিতর্ক
জুন ২০, ২০২৬

কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও অনিশ্চয়তা
জুন ২০, ২০২৬

পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে

‘ফুটবলের ইতিহাসে কালো অধ্যায়’! বিশ্বকাপে ইরানের সঙ্গে আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিলেন কর্তা
জুন ২০, ২০২৬

ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন

চোট সেরে প্রস্তুত নেইমার! বিশ্বকাপে ব্রাজিল পেল বাড়তি অক্সিজেন
জুন ২০, ২০২৬

হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে

১০ জনের প্যারাগুয়ের কাছেও হার! বিশ্বকাপ থেকে দ্বিতীয় দল হিসেবে বিদায় নিশ্চিত তুরস্কের
জুন ২০, ২০২৬

আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের

বিশ্বকাপ থেকে প্রথম বিদায় নিশ্চিত! ব্রাজিলের কাছে হেরেই ছিটকে গেল হাইতি
জুন ২০, ২০২৬

মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটের দোরগোড়ায় আমেরিকা! ২-০ গোলে দাপুটে জয় আয়োজকদের
জুন ২০, ২০২৬

আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রিম্যানের হেডে সিলমোহর, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের মাঝেই বিপাকে নোরার চর্চিত 'প্রেমিক' হাকিমি! ধর্ষণ মামলায় বিচারপর্বের মুখে মরক্কোর অধিনায়ক
জুন ১৯, ২০২৬

তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা