নিউজ ডেস্ক - চলতি বিশ্বকাপে আরও এক বার চমক দেখাল কেপ ভার্দে। প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে পয়েন্ট পাওয়ার পর এবার উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করল আফ্রিকার দেশটি। টানা দুই ম্যাচে অপরাজিত থেকে নকআউটে ওঠার লড়াইয়ে নিজেদের জোরালোভাবে টিকিয়ে রাখল তারা। মাত্র ৫ লক্ষ জনসংখ্যার দেশ হলেও বিশ্বমঞ্চে বড় দলগুলির বিরুদ্ধে সমান তালে লড়াই করে নজর কেড়েছে কেপ ভার্দে।
স্পেনের বিরুদ্ধে মূলত রক্ষণাত্মক ফুটবল খেলেছিল তারা। তবে উরুগুয়ের বিপক্ষে আক্রমণেও নিজেদের সামর্থ্য দেখিয়েছে কেপ ভার্দে। ম্যাচের ২১ মিনিটে কেভিন পিনার গোলে এগিয়ে যায় তারা। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় উরুগুয়ে। কয়েক মিনিটের ব্যবধানে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো ও আগুস্তিন কানোবায়ো। বিরতির আগেই এগিয়ে যায় লাতিন আমেরিকার দল। উল্লেখযোগ্যভাবে, ভারতীয় বংশোদ্ভূত আরাউহো টানা দ্বিতীয় বিশ্বকাপ ম্যাচেও গোলের দেখা পেলেন।
দ্বিতীয়ার্ধে আবার ঘুরে দাঁড়ায় কেপ ভার্দে। ৬১ মিনিটে হেলিও ভারেলার গোলে সমতা ফেরে। এরপর ম্যাচের বাকি সময়ে দেখা যায় তাদের পরিচিত রক্ষণ। উরুগুয়ে একাধিক আক্রমণ করলেও সেই রক্ষণ ভাঙতে পারেনি। ফলে ২-২ ফল নিয়েই শেষ হয় ম্যাচ।
এই ফলের পর গ্রুপ এইচে উরুগুয়ে ও কেপ ভার্দে-দুই দলেরই সংগ্রহ ২ পয়েন্ট। তবে পরবর্তী ম্যাচে উরুগুয়ের সামনে কঠিন পরীক্ষা। তাদের খেলতে হবে স্পেনের বিরুদ্ধে। অন্যদিকে কেপ ভার্দের প্রতিপক্ষ সৌদি আরব। চলতি বিশ্বকাপে সৌদির পারফরম্যান্স দেখে তাদের হারানো অসম্ভব মনে করছেন না অনেকেই। শেষ ম্যাচে জিততে পারলে কেপ ভার্দের পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
ম্যাচ শেষে কেপ ভার্দের কোচ বুবিস্তা বলেন, 'মাঠে নামলে আমরা প্রতিপক্ষের নাম দেখি না। বিশ্বকাপে বড় দলগুলিও চাপের মধ্যে থাকে। আমরা সেই পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করি। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলি। আমাদের জীবন খুব কঠিন। আর্থিক সমস্যা রয়েছে। তাই ফুটবলই আমাদের স্বপ্ন। আমরা তার পিছনেই ছুটছি'।
এই গ্রুপে দিনের অন্য ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে স্পেন। সেই ম্যাচে গোল করে আলোচনায় এসেছেন লামিন ইয়ামাল। অন্যদিকে বেলজিয়ামের হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত রয়েছে। মিশরের পর এবার ইরানের বিরুদ্ধেও ড্র করেছে তারা। ম্যাচে একজন ফুটবলার লাল কার্ড দেখায় বেলজিয়ামকে দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলতে হয়। ফলে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে নিজেদের অবস্থান আরও কঠিন করে তুলেছে রোমেলো লুকাকুদের দল।
বিশ্বকাপে প্রথম গোলেই নজর কাড়লেন ইয়ামাল! চার বছর আগে টিভিতে দেখা স্কুলছাত্র এখন স্পেনের ভরসা
স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক
ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন
হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে
আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের
মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা