নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - নাবালিকা বা প্রাপ্তবয়স্ক মহিলা নয় , বৃদ্ধাকে ধর্ষণের মত নোংরা ঘটনা আলিপুরদুয়ারে। গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রীর দেওর। বিরোধী দলকে ধিক্কার ধ্বনি দিচ্ছে শাসক শিবির। ন্যক্কারজনক ঘটনায় রাজনীতিক তরজা তুঙ্গে আলিপুরদুয়ারে। ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বিজেপি।
সূত্রের খবর , ঘটনাটি শনিবার রাতের। বৃদ্ধার বয়স ৬০ বছর। বাড়ি আলিপুরদুয়ারের টোটোপাড়া ২ নম্বর এলাকায়। অভিযুক্তের নাম তপন কুমার দাস। শামুকতলা থানার কার্জিপাড়া। অভিযোগ বৃদ্ধার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। বৃদ্ধার ছেলে এসে সবটা দেখে ফেলে অভিযুক্তকে পাকড়াও করার চেষ্টা করেও পালিয়ে যান। গতকাল রাতেই থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এ বৃদ্ধার ছেলে। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে আলিপুরদুয়ার আদালতে তুলে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে , ধৃতের বউদি আলিপুরদুয়ার দু’নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। দাদা দেবেন্দ্রচন্দ্র দাস এলাকার বিজেপি নেতা। এই ঘটনা ঘিরে প্রবল শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ভোটের আগে বিরোধীকে কোণঠাসা করার মোক্ষম সুযোগ পেয়েছে তৃণমূল। ইতিমধ্যেই তাদেরকে তীব্র আক্রমণ শুরু করেছে শাসক শিবির। বৃদ্ধার পরিবার সহ তৃণমূলের তরফে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের