নিজস্ব প্রতিনিধি , বীরভূম - তৃণমূলের ভরাডুবির পর দলের অন্দরের ক্ষোভ যেন আরও প্রকাশ্যে। এবার সরাসরি আইপ্যাকের ভূমিকাকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলে বীরভূম জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই বিস্ফোরক মন্তব্য করেন অনুব্রত মণ্ডল। আর তার করা মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।
শনিবার আনুষ্ঠানিকভাবে ঋতব্রত শিবির অনুব্রত মণ্ডলকে বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দেয়। শারীরিক অসুস্থতার কারণে কলকাতার বৈঠকে উপস্থিত থাকতে না পারলেও দায়িত্ব পাওয়ার খবর আগেই পৌঁছে গিয়েছিল তার কাছে। সেই প্রতিক্রিয়াতেই তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেন, 'বিধানসভা এবং লোকসভা ভোটে প্রার্থীদের জয়যুক্ত করিয়েছি। তখন আইপ্যাক ছিল না। কী এমন হল যে আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া হল?'
অনুব্রত মণ্ডল আরও বলেন, 'আমি তৃণমূলকে ভালোবাসি। কংগ্রেস থেকে তৃণমূল হয়েছি। সকলকে নিয়েই দলের নির্দেশ মেনেই টিম বীরভূম পরিচালনা হবে।' দলের ভাঙন নিয়ে অনুব্রত মণ্ডল বলেন, 'নতুন-পুরনো জানি না, আমি তৃণমূলকে ভালোবেসে দলটা করি। সম্মানের সঙ্গে দলের কাজ করব।' রাজনৈতিক মহলের মতে, ভোটে পরাজয়ের পর তৃণমূলের একাংশের মধ্যে আইপ্যাককে ঘিরে যে অসন্তোষ তৈরি হয়েছে, অনুব্রতের মন্তব্য সেই বিতর্ককেই আরও উস্কে দিল।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের