নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার উঠল আমফান ত্রাণ বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ। ত্রাণের অর্থ বণ্টনে ভুয়ো নথি ব্যবহার করে প্রায় ৩০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলে নোদাখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।
রবিবার নোদাখালি থানায় দায়ের হওয়া অভিযোগে বিজেপি নেতা অভিজিৎ দাস দাবি করেছেন, ২০২০ সালে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রীয় সরকার যে ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ করেছিল, তা বণ্টনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের জন্য ২০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের জন্য ৫ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও বহু প্রকৃত ক্ষতিগ্রস্ত সেই অর্থ পাননি।
ববির অভিযোগ, একই মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন এলাকার একাধিক ব্যক্তির নামে ক্ষতিপূরণের টাকা তোলা হয়েছে। ভুয়ো নথি ও জাল তথ্যের মাধ্যমে এই আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে বলে তার দাবি। শুধু বজবজ–২ ব্লকেই প্রায় ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূল অভিযুক্ত করে তৎকালীন অতিরিক্ত জেলাশাসক, বিডিও, এসডিও, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং একাধিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের