নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বাংলার রাজনৈতিক মঞ্চে তীব্র নাটকীয়তা। একদিকে স্পষ্ট জনতার রায়ে ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে ফলাফল মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন, 'হারিনি, তাই ইস্তফা নয়।'
সোমবার ফলাফল প্রকাশের পর জোর জল্পনা ছিল, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে রাজভবন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই জল্পনায় জল ঢেলে মঙ্গলবার কালীঘাট থেকেই নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, 'আমরা তো হারিনি। তাই লোকভবনে যাব না। চক্রান্ত করা হয়েছে। হারিনি, তাই ইস্তফা দেওয়ার প্রশ্ন নেই। যদি শপথ নিতে হত, তাহলে যেতাম।'
এদিন ভোট প্রক্রিয়া নিয়েও একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। মমতার বক্তব্য, ' সংবাদমাধ্যমও সকাল থেকে দেখাতে শুরু করল বিজেপি জিতছে। ৩-৪ রাউন্ড পর থেকেই আমাদের ছেলেদের উপর অত্যাচার শুরু করল। মেরেছে, মেয়েদেরও ছাড়েনি। ১৭ সি ফর্ম কেড়ে নিয়েছে।' সবচেয়ে বিস্ফোরক অভিযোগ হিসেবে তিনি দাবি করেন, গণনা কেন্দ্রে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। তিনি বলেন, 'ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা