নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুপ্রিম কোর্টের নির্দেশে লজিকাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু হতেই রাজনৈতিক ময়দানে নতুন করে সক্রিয় তৃণমূল কংগ্রেস। এই আবহে দলের সমস্ত বুথ লেভেল এজেন্টদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকেই ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষ্যে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের নির্দেশ দিলেন তিনি। একইসঙ্গে, দলীয় কর্মীদের হুঁশিয়ারি দেন অভিষেক।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে দলের অবস্থান স্পষ্ট করতে শনিবার ভার্চুয়াল বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই নির্দেশকে তৃণমূল ‘নৈতিক জয়’ হিসেবে দেখছে। এদিনের বৈঠকে অভিষেক স্পষ্ট নির্দেশ দেন, এই তালিকা প্রকাশের পর বুথ প্রেসিডেন্ট ও BLA-দের নিয়ে ‘ভোট রক্ষা কমিটি’ গঠন করতে হবে।
SIR শুরু হওয়ার পর থেকেই বুথে বুথে সহায়তা ক্যাম্প ও কেন্দ্রভিত্তিক ‘ওয়ার রুম’ চালু করেছে তৃণমূল। তবে কিছু বিধায়ক ও সাংসদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে অভিষেক বলেন, 'আপনারা যদি নিজের কাজ না করেন, দল আপনাদের পাশে থাকবে না।'
শুনানি প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানি আটকাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত মাঠে থাকার নির্দেশও দেন অভিষেক। পাশাপাশি, ‘লক্ষ্মী এল ঘরে’ নামে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রকাশিত তথ্যচিত্র প্রচারের দায়িত্ব মহিলা মোর্চাকে দেওয়া হয়েছে।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের