নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরজি করে এবার জোড়া লিফট বিপত্তি। আরজি কর মেডিক্যাল কলেজে আটকে গেল দুটি লিফট। ঘটনায় বিপদে পড়েছেন খোদ লিফটম্যান। আরজি কর মেডিকেল কলেজের মত হাসপাতালে বারংবার লিফট দুর্ঘটনার পরও টনক নড়ছেনা হাসপাতাল কর্তৃপক্ষের। ঘটনায় তুমুল বিতর্কের সম্মুখীন হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্রের খবর , মঙ্গলবার গভীর রাতে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাকাডেমিক বিভাগে লিফট চলতে চলতে হতো থেমে যায়। আটকে পড়েছিলেন স্বয়ং লিফটম্যান। এর কিছুক্ষণ পর তাকে উদ্ধার করা হয়। বড়সড় দুর্ঘটনা না হলেও ফের চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।
পরের ঘটনাটি বুধবার সকালের। সকাল ৭টা বেজে ৫২ মিনিটে ক্যাজুয়ালটি বিভাগের একটি লিফট আটকে যায়। এই ক্যাজুয়ালটি বিভাগ একসময় এমার্জেন্সি বিভাগ ছিল। সেখানকার ১ নম্বর লিফটটি আটকে যায়। ভিতরে আটকে পড়েন রোগী, লিফটম্যান-সহ প্রায় সাত জন। গ্রাউন্ড ফ্লোরে আটকে যায় লিফটটি। অনেক চেষ্টা করার পরও দরজা খোলা যাচ্ছিল না।
এরপর সেখানে মোতায়েন থাকা পুলিশকর্মী , CISF কর্মীরা দ্রুত পূর্ত দফতরদের টেকনিশিয়ান ডেকে লিফট থেকে সকলকে উদ্ধার করে। এক মিনিটের মধ্যে আলাদা চাবি দিয়ে লিফটের দরজা খুলে বের করে আনা হয় সকলকে। কিন্তু ট্রমা কেয়ারের লিফটে একজনের মৃত্যুর পরও কর্তৃপক্ষের হুঁশ না ফেরায় নিরাপত্তা রীতিমত প্রশ্ন তুলছেন সকলে।
সোমবার নতুন বিল পেশ করা হবে
জিজ্ঞাসাবাদের জন্য কালীকে আটক করেছে সিট
আগামী ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানি
মোথাবাড়ি কাণ্ডে এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে
স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন
শ্রমিকদের কোনো হিসাবই ছিল না গুদাম কতৃপক্ষের কাছে
৩১শে জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি
একইসঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে
আবহাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ
একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবার
নির্মাণ কাজ খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি
ফিরহাদ সহ একাধিক আধিকারিকের সই বিস্ফোরক দাবি শুভেন্দুর
তারাতলা কাণ্ডে এখনও পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে
মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল