নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দীপাবলির আগে শহরের রাস্তায় দেখা গেল এক ভিন্ন চিত্র। আতশবাজি নিয়ে সাধারণ উত্তেজনার মাঝে অ্যানিমেল অ্যান্ড নেচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন সচেতনতা ছড়াতে মিছিলে সামিল হন।
সূত্রের খবর, দীপাবলির আগে কোচবিহারের দিনহাটা শহর ও গ্রামে আতশবাজি নিয়ে তোলপাড় হতে দেখা গেল। অভিযোগ, ক্ষোভ, রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে আতশবাজির শোরগোল শুরু হয়। অ্যানিমেল অ্যান্ড নেচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন সচেতনতা ছড়াতে রাস্তায় নামল। পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের সমর্থন পাওয়া এই উদ্যোগে সংগঠনের সদস্যরা বিক্ষোভ মিছিল করে শহরবাসীর কাছে বার্তা দিলেন- “দীপাবলি হোক আলোর উৎসব, শব্দের নয়।”

সংগঠনের এক সদস্য অন্তিক ভট্টাচার্যের বক্তব্য, “অতিরিক্ত শব্দবাজি শুধু পরিবেশ নয়, আমাদের আশেপাশের প্রাণীজগতকেও বিপর্যস্ত করছে। পোষ্য প্রাণী আতঙ্কিত, আশেপাশের পাখি-পশু ভয় পাচ্ছে। এমনকি প্রবীণ নাগরিক এবং ছোট শিশুদের জীবনও দুর্বিষহ হয়ে উঠছে।”

সংগঠন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন , শব্দবাজি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হোক এবং মানুষকে সচেতন করে আলোর উৎসবকে প্রকৃত অর্থে উদযাপন করতে উৎসাহিত করা হোক।দীপাবলির রাতে দিনহাটায় যেন দুই চিত্র। একদিকে আতশবাজি নিয়ে অভিযোগ ও ক্ষোভ, অন্যদিকে সচেতনতা ও সমর্থনের আওয়াজ।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের