নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় স্বাস্থ্য পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনা। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি এবার চালু হল রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। সোমবার এই প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য। যারা বিভিন্ন কারণে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাদের স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনতেই এই উদ্যোগ বলে জানিয়েছে রাজ্য সরকার।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। তবে নির্দিষ্ট যোগ্যতার শর্তের কারণে বহু মানুষ সেই প্রকল্পের সুবিধার বাইরে থেকে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে বিকল্প স্বাস্থ্য সুরক্ষা হিসেবে চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পের আওতায় উপভোক্তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। তবে একইসঙ্গে স্পষ্ট করে জানানো হয়েছে, কয়েকটি নির্দিষ্ট শ্রেণির মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন না।
যাদের পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম বা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত কর্মী ও পেনশনভোগীরা, গ্রুপ মেডিক্যাল ইনস্যুরেন্সের সুবিধাপ্রাপ্তরা, মেডিক্যাল অ্যালাওয়েন্স পাওয়া সরকারি কর্মীরা এবং ৭০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা এই যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবেন। এছাড়াও SIR তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে, তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কারণ, ৭০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রয়েছে।
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের