নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সপ্তাহের শুরুতেই রাজ্য জুড়ে ফের ইডির অভিযান। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ অন্তত ২২টি জায়গায় চলছে তল্লাশি। বেআইনি বালি পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির পর এবার ফের একবার সক্রিয় ইডি। সোমবার সকাল ৬:৩০ টা থেকেই ইডি আধিকারিকরা একযোগে তল্লাশি অভিযান শুরু করেন। বেহালার সখেরবাজারে জেমস লং সরণির একটি সংস্থার অফিসে এবং রিজেন্ট কলোনিতে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এক কর্মীর বাড়িতে হানা দেন আধিকারিকরা। শুধু কলকাতাই নয়, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ এবং ২ নম্বর ব্লকেও চলছে ব্যাপক তল্লাশি। সেখানে অন্তত ৪-৫টি জায়গায় সুবর্ণরেখা নদীর বালি খাদানে অভিযান চালানো হয়। ইডির অনুমান, বেআইনি বালি পাচার থেকে বিপুল অঙ্কের টাকা উঠে এসেছে এবং সেই টাকা বিমা সংস্থায় বিনিয়োগ করা হয়েছে।
গত তিন মাস ধরে প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছিল ইডি। তদন্তে উঠে আসে, পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বালি পাচারের বড় সিন্ডিকেট সক্রিয়। পাচারের পর সেই টাকার লেনদেন বিভিন্ন খাতে কীভাবে হয়েছে, তারই হদিস পেতেই এদিনের অভিযান। শুধু রাজ্যের মধ্যেই নয় বাইরে কোথায় কোথায় এই অর্থ পাচারের যোগ রয়েছে, তাও খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের