6a63358619659_Gallery_1784885937011
জুলাই ২৪, ২০২৬ দুপুর ০৩:২১ IST

একসঙ্গে মদ, মাদক, ওষুধ! হোটেলের বাথরুম থেকে উদ্ধার সৌদি রাজপুত্রের মৃতদেহ, ঘনীভূত রহস্য

নিজস্ব প্রতিনিধি , লন্ডন - লন্ডনের হোটেল রুম থেকে উদ্ধার হল সৌদি রাজপুত্রের মৃতদেহ। ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে শুরু হয় বিস্তৃত তদন্ত। আদালতে জমা পড়া রিপোর্টে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। এখন নজর তদন্তের পরবর্তী ধাপের দিকে।

মৃতের নাম প্রিন্স আবদুল্লা ইবনে ফাহাদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল আজিজ ইবনে জালাভি আল সৌদ। বয়স হয়েছিল মাত্র ২৯ বছর। গত বছরের ১৯ নভেম্বর তিনি হোটেলে ওঠেন। এক সপ্তাহ থাকার পরিকল্পনা ছিল। ২৫ নভেম্বর সকালে তাঁকে শেষবার জীবিত দেখা যায়। সিসিটিভিতে ধরা পড়ে সেই ছবি। সিগারেট খেতে হোটেলের বাইরে বেরিয়েছিলেন তিনি। ওই দিনই ছ'তলার ঘরের শৌচাগারে তাঁকে পড়ে থাকতে দেখেন এক সাফাইকর্মী। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের খবর দেওয়া হয়।

পরীক্ষা করে তাঁরা জানান, আগেই মৃত্যু হয়েছে রাজপুত্রের। যদিও ঘটনাটি প্রকাশ্যে আসে শুক্রবার। আদালতে পেশ হওয়া রিপোর্টে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। অতিরিক্ত মদ, 'পার্টি ড্রাগ' ও চিকিৎসকের দেওয়া ওষুধ একসঙ্গে সেবনই মৃত্যুর কারণ হতে পারে। ময়নাতদন্তে দেখা গেছে, প্রতি ১০০ মিলিলিটার রক্তে ছিল ২২২ মিলিগ্রাম অ্যালকোহল। ইংল্যান্ডে গাড়ি চালানোর আইনি সীমার প্রায় তিন গুণ।

বিশেষজ্ঞদের মতে, এই মাত্রার অ্যালকোহলেই মানুষ কোমায় চলে যেতে পারেন। রক্তে মিলেছে প্রাণঘাতী মাত্রার গামা-হাইড্রোক্সিবাইউটাইরেট বা জিএইচবি। এটি 'পার্টি ড্রাগ' নামে পরিচিত। পাশাপাশি পাওয়া গেছে গাঁজা ও উদ্বেগ কমানোর ওষুধ জ্যানাক্স। তদন্তকারীরা জানান, ওষুধগুলি চিকিৎসকের অনুমোদিত মাত্রাতেই নেওয়া হয়েছিল। তবে মদ, মাদক, ওষুধের মিশ্রণ ভয়াবহ প্রভাব ফেলেছিল। বিশেষজ্ঞদের মতে, সেই কারণেই হৃদরোগে আক্রান্ত হন রাজপুত্র।

তদন্তকারীরা আদালতকে আরও জানা , প্রিন্স আবদুল্লা দীর্ঘদিন ধরেই মদ ও চিকিৎসকের দেওয়া ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। মাদকের নেশা কাটাতে তাঁকে চিকিৎসাও করানো হয়েছিল। ২০২৫ সালের আগস্টে তাঁকে রোহ্যাম্পটনের প্রায়োরি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে বিশেষ চিকিৎসা চলেছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত নেশার ভয়াবহ প্রভাবই তাঁর প্রাণ কেড়ে নেয় বলে তদন্তকারীদের প্রাথমিক ধারণা।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত অ্যালকোহল, জিএইচবি, গাঁজা ও ওষুধ একসঙ্গে শরীরে প্রবেশ করায় হৃদ্‌যন্ত্রের উপর মারাত্মক চাপ তৈরি হয়েছিল। সেই প্রাণঘাতী সংমিশ্রণই মৃত্যুর অন্যতম কারণ বলে তাঁদের প্রাথমিক ধারণা। আদালতে মামলার শুনানি এখনও চলছে। পুরো ঘটনার তদন্তও অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

একসঙ্গে মদ, মাদক, ওষুধ! হোটেলের বাথরুম থেকে উদ্ধার সৌদি রাজপুত্রের মৃতদেহ, ঘনীভূত রহস্য
জুলাই ২৪, ২০২৬

লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য

যন্তর মন্তর দেখেই জুলাইয়ের স্মৃতি! বিস্ফোরক পোস্টে ফের আলোচনায় তসলিমা
জুলাই ২৩, ২০২৬

জুলাই আন্দোলনের স্মৃতি টানল তসলিমাকে! নতুন মন্তব্যে ফের শুরু বিতর্ক

যত হামলা, তত জবাব! ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
জুলাই ২৩, ২০২৬

ইরানের উদ্দেশে ট্রাম্পের নতুন সতর্কবার্তা ঘিরে বাড়ল আন্তর্জাতিক উত্তেজনা

উড়ানের পরই মৃত্যু ফাঁদ! ৭৪ বছর ধরে নিখোঁজ, অবশেষে মিলল অতলান্তিকে হারানো বিমানের খোঁজ
জুলাই ২৩, ২০২৬

সমুদ্রের ২০০০ ফুট নীচে লুকিয়ে ছিল রহস্য! ৭৪ বছর পর উদ্ধার বিমানের সন্ধান

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের