নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের আবহে ফের কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে আরও কড়া অবস্থানের ইঙ্গিত দিলেন তিনি। নতুন এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা। আন্তর্জাতিক মহলেও বেড়েছে উদ্বেগ। দুই দেশের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সেই আবহেই নতুন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। গত ১১ দিন ধরে ইরানের বিরুদ্ধে টানা সামরিক অভিযান চালাচ্ছে আমেরিকা। এর মাঝেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ কড়া বার্তা দেন তিনি। ট্রাম্প জানান, হরমুজ প্রণালীতে কোনও বাণিজ্যিক জাহাজে হামলা হলে আমেরিকা চুপ থাকবে না। ইরান যদি ক্ষেপণাস্ত্র ছোড়ে, রকেট হামলা চালায় বা ড্রোন ব্যবহার করে, তাহলে সঙ্গে সঙ্গেই পালটা জবাব দেওয়া হবে। নিশানায় থাকবে তেহরানের গুরুত্বপূর্ণ পরিকাঠামো। সেতু, বিদ্যুৎকেন্দ্র ও কৌশলগত স্থাপনাগুলিতে আঘাত হানার হুঁশিয়ারি দেন তিনি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, মঙ্গলবার গভীর রাতে প্রায় ৭৫ মিনিট ধরে অভিযান চালানো হয়েছে। ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। অন্যদিকে তেহরানও পালটা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের দাবি, কুয়েত ও বাহরিনে থাকা মার্কিন সেনাঘাঁটিতে নতুন করে হামলা করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় হামলারও হুঁশিয়ারি দিয়েছে তারা।
এর আগেই ওয়াশিংটন জানিয়েছিল, হরমুজ প্রণালী আবার স্বাভাবিকভাবে খুলে দেওয়াই এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি কুয়েত, জর্ডন ও বাহরিনে মার্কিন স্বার্থের উপর হামলার জবাব দিতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করাও অভিযানের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
ট্রাম্পের এই মন্তব্যের পর নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে, পরিস্থিতি আরও জটিল হতে পারে। একদিকে আমেরিকা কড়া পালটা আঘাতের বার্তা দিচ্ছে। অন্যদিকে ইরানও আক্রমণের হুঁশিয়ারি বজায় রেখেছে। ফলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। আন্তর্জাতিক মহল গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
জুলাই আন্দোলনের স্মৃতি টানল তসলিমাকে! নতুন মন্তব্যে ফের শুরু বিতর্ক
সমুদ্রের ২০০০ ফুট নীচে লুকিয়ে ছিল রহস্য! ৭৪ বছর পর উদ্ধার বিমানের সন্ধান
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের