6a61b695880a7_Gallery_1784788202177
জুলাই ২৩, ২০২৬ দুপুর ১২:০৭ IST

উড়ানের পরই মৃত্যু ফাঁদ! ৭৪ বছর ধরে নিখোঁজ, অবশেষে মিলল অতলান্তিকে হারানো বিমানের খোঁজ

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - উড্ডয়নের কয়েক মিনিট পরই সমুদ্রে ভেঙে পড়েছিল যাত্রীবোঝাই বিমান। তারপর পেরিয়ে গিয়েছে প্রায় ৭ দশক। বহু তল্লাশি হয়েছে। চালানো হয়েছে একের পর এক অভিযান। কিন্তু কোনও সাফল্য মেলেনি। অবশেষে ৭৪ বছর পর মিলল বড় খবর। অতলান্তিক মহাসাগরের গভীরে খুঁজে পাওয়া গেল সেই হারানো বিমানের ধ্বংসাবশেষ। এই আবিষ্কার ঘিরে উচ্ছ্বসিত গবেষকরা। আনন্দে আত্মহারা উদ্ধারকারী দলও।

ঘটনাটি ১৯৫২ সালের ১১ এপ্রিলের। স্থানীয় সময় তখন দুপুর ১২টা ১১ মিনিট। পুয়ের্তো রিকোর ইসলা গ্রান্দে বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। গন্তব্য ছিল নিউ ইয়র্ক। সেটি ছিল প্যান আমেরিকান এয়ারওয়েজের ডগলাস ডিসি-৪ ফ্লাইট ৫২৬এ। বিমানে ছিলেন ৬৪ জন যাত্রী। সঙ্গে ছিলেন পাইলট-সহ ৫ জন কর্মী। উড্ডয়নের মাত্র ৯ মিনিট পর বিপর্যয় নামে। প্রথমে বিকল হয়ে যায় তিন নম্বর ইঞ্জিন। তখন বিমানটির উচ্চতা ছিল মাত্র ৩৫০ ফুট।

পরিস্থিতি বুঝে ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। বিমানটি ঘুরিয়ে নেওয়া হয়। একসময় তা ৫৫০ ফুট পর্যন্ত উঠেছিল। কিন্তু সেখানেই নতুন বিপদ। আচমকাই বন্ধ হয়ে যায় চার নম্বর ইঞ্জিনও। দ্রুত কমতে থাকে উচ্চতা। ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। তখন সমুদ্রের উপর জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন জন সি বার্ন। উপকূলরক্ষী বাহিনীকেও খবর দেওয়া হয়। জানানো হয় জরুরি অবস্থার কথা।

দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ জলে পড়ে বিমানটি। তবে ততক্ষণে সেটি দু’টুকরো হয়ে গিয়েছে। প্রথম দিকে অনেকেই বেঁচে ছিলেন। ধ্বংসাবশেষ আঁকড়ে লড়াই চালাচ্ছিলেন যাত্রীরা। কিন্তু উত্তাল ঢেউ ছিল বড় বাধা। হিমশীতল জলও পরিস্থিতি কঠিন করে তোলে। শেষ পর্যন্ত মাত্র ১৭ জনকে জীবিত উদ্ধার করা যায়। তাঁদের মধ্যে ছিলেন ১২ জন যাত্রী। বাকিরা চিরতরে তলিয়ে যান অতলান্তিকের বুকে।

এরপর শুরু হয় ধ্বংসাবশেষ খোঁজার অভিযান। বছরের পর বছর তল্লাশি চলে। তবুও কোনও সূত্র মেলেনি। ২০২৪ সালেও চেষ্টা হয়েছিল। সেই অভিযানও ব্যর্থ হয়। সম্প্রতি নতুন করে অনুসন্ধান শুরু হয়। উদ্যোগ নেয় ডিসকভারি চ্যানেলের 'এক্সপেডিশন আননোন' দল। পাশে ছিল 'এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশন'। সহযোগিতা করে 'ডিপ সি ভিশন'ও। অত্যাধুনিক সোনার প্রযুক্তি ব্যবহার করা হয়। কাজে লাগানো হয় স্বয়ংক্রিয় সমুদ্র-ড্রোন। শেষ পর্যন্ত সাফল্য আসে। পুয়ের্তো রিকোর উত্তর উপকূলের কাছে পাওয়া যায় ধ্বংসাবশেষ। সেটি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০০০ ফুট নীচে।

ইতিমধ্যেই ওই এলাকার সাড়ে ৩ লক্ষের বেশি ছবি তোলা হয়েছে। তবে মৃতদের দেহাবশেষ উদ্ধারের কোনও পরিকল্পনা নেই। তদন্তে উঠে এসেছিল একাধিক চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘদিন বিমানের ইঞ্জিনগুলির রক্ষণাবেক্ষণ হয়নি। কয়েকটি যন্ত্রাংশেও ত্রুটি ছিল। উড্ডয়নের আগে সেগুলি খতিয়ে দেখা হয়নি বলেও অভিযোগ ওঠে।

তদন্তকারীদের মতে, যান্ত্রিক গোলযোগই ছিল মূল কারণ। রক্ষণাবেক্ষণের ঘাটতিও বড় ভূমিকা নেয়। এই বিপর্যয়ের পর বদলে যায় একাধিক নিয়ম। যাত্রীদের জরুরি পরিস্থিতির প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়। উড়ানের আগে নিরাপত্তা নির্দেশিকা দেখানো শুরু হয়। সমুদ্রপথে চলা বিমানের জন্যও আনা হয় নতুন বিধি। পরে সেই নিয়মই আন্তর্জাতিক বিমান নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাস ম্যাথিউস বলেন, 'এই আবিষ্কার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত বছর আগের সেই মর্মান্তিক ঘটনাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি'।

আরও পড়ুন

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

একসঙ্গে মদ, মাদক, ওষুধ! হোটেলের বাথরুম থেকে উদ্ধার সৌদি রাজপুত্রের মৃতদেহ, ঘনীভূত রহস্য
জুলাই ২৪, ২০২৬

লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য

একসঙ্গে মদ, মাদক, ওষুধ! হোটেলের বাথরুম থেকে উদ্ধার সৌদি রাজপুত্রের মৃতদেহ, ঘনীভূত রহস্য
জুলাই ২৪, ২০২৬

লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য

যন্তর মন্তর দেখেই জুলাইয়ের স্মৃতি! বিস্ফোরক পোস্টে ফের আলোচনায় তসলিমা
জুলাই ২৩, ২০২৬

জুলাই আন্দোলনের স্মৃতি টানল তসলিমাকে! নতুন মন্তব্যে ফের শুরু বিতর্ক

যত হামলা, তত জবাব! ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
জুলাই ২৩, ২০২৬

ইরানের উদ্দেশে ট্রাম্পের নতুন সতর্কবার্তা ঘিরে বাড়ল আন্তর্জাতিক উত্তেজনা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের