নিজস্ব প্রতিনিধি, ঢাকা – আজ থেকে প্রায় ১৬ বছর আগের কথা। বাংলাদেশ সেনার সদর দফতরে যে হত্যাকাণ্ড হয়েছিল, তাতে ভারত যোগ রয়েছে। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের তৈরি তদন্ত কমিশন। ১১ মাস ধরে তদন্ত চালিয়ে এবার রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বাংলাদেশ রাইফেল্স-এর সদর দফতরে চালানো হয়েছিল নৃশংস হত্যালীলা। মৃত্যু হয়েছিল বিডিআর-এর (বাংলাদেশ রাইফেল্স বর্তমান নাম বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ) তৎকালীন প্রধান (মহাপরিচালক) মেজর জেনারেল শাকিল আহমেদ সহ মোট ৫৭ জন সেনা আধিকারিক। পাশাপাশি তাঁদের পরিবারকেও হত্যা করা হয়েছিল। সেই সময় মৃত্যু হয়েছিল মোট ৭৪ জনের।
ইউনুসের তৈরি তদন্ত কমিশনের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সঙ্কেতেই পিলখানায় হত্যালীলা চালানো হয়েছিল। যোগ রয়েছে ভারতেরও। কমিশনের নেতৃত্বে থাকা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, “ঘটনার সময় বাংলাদেশে এসেছিলেন ৯২১ জন ভারতীয়। তার মধ্যে ৬৭ জনের হিসাব নেই। তাঁরা কোন দিক দিয়ে এসেছিলেন, কোথা দিয়ে বেরিয়ে গিয়েছেন, জানা যাচ্ছে না।“
তিনি আরও বলেন, “আমরা জানতে পেরেছি, প্রতিবেশী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল ভারত। সেনাবাহিনী ও বিজিবি-কে দুর্বল করতে চেয়েছিল। ভারত থেকে আসা সেই ৬৭ জন কোথায়? কেন তাঁরা এলেন? কোথায় গেলেন? তা খুঁজে বার করার জন্য সরকারকে আমরা সুপারিশ করেছি। বিষয়টি ভারতের কাছে জানতে চাওয়ার পরামর্শ দিয়েছি।“
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের