নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - দুর্গাপূজার প্রাক্কালে পুলিশি হেনস্থার অভিযোগ টোটো চালকদের। ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন টোটো চালকরা। মঙ্গলবার ছাতনা ব্লক সমষ্টি বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রায় ২০০ টোটো চালক। জমা দেওয়া হয় ডেপুটেশনও।
সূত্রের খবর , মঙ্গলবার ছাতনা ব্লক সমষ্টি বিডিও অফিসের সামনে মঙ্গলবার তীব্র বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রায় ২০০ টোটো চালক। অভিযোগ , বাঁকুড়া শহরে প্রবেশ করলেই ছাতনা এলাকার টোটো চালকদের টোটোগুলি পুলিশ আটক করছে। এমনকি রোগী নিয়ে গেলেও টোটো আটকে দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন চালকরা। এই অপ্রয়োজনীয় হেনস্থা বন্ধের দাবিতে এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা।
পরবর্তীতে , বাঁকুড়া শহরে অবাধে টোটো চালানোর অনুমতি ও সমস্যা সমাধানের দাবিতে একটি ডেপুটেশন জমা দেন টোটো চালকরা। এই কর্মসূচির আয়োজন করে বাঁকুড়া জেলা সাংগঠনিক ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন ছাতনা তৃণমূলের ব্লক সভাপতি স্বপন মণ্ডল , জেলা সাংগঠনিক ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের শংকর চক্রবর্তী , ঘোষেরগ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনু কুন্ডুসহ দুই শতাধিক টোটো চালক।
এপ্রসঙ্গে ছাতনার ভিডিও জানান , ''ছাতনার টোটো চালকরা আমাদের জানান যে ওনাদের বাঁকুড়ায় টোটো নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ বাধা প্রদান করছে। এই প্রসঙ্গে তারা আজ বিক্ষোভ দেখান। এরপর আমাদের কাছে ডেপুটেশন জমা দেন। আমরা এই সমস্যার যথা সাধ্য সমাধান করবো। আমরা ওনাদের আস্বাস দিয়েছি। ওনাদের সমস্যার একটা সুরাহা নিশ্চই করা হবে।''
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের