নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার পর গণপিটুনি কাণ্ডে আরও এক ধাপ এগোল পুলিশ। আগেই আটজনকে গ্রেফতারের পর এবার সূর্যপুর এলাকা থেকে লুৎফর শেখ ওরফে লুটোকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই নতুন গ্রেফতারি বলে জানিয়েছে পুলিশ।
ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনিতে হত্যার ঘটনায় ধৃত আটজনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে তদন্তকারীদের। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার গভীর রাতে সূর্যপুর হাট এলাকার ভাটপোতা থেকে লুৎফর শেখ ওরফে লুটোকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ৫ জুলাই। সেদিন সূর্যপুরের একটি জলাশয় থেকে এক নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছিল। এই ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই স্থানীয়দের একাংশ ইন্দ্রজিৎ মণ্ডলকে সন্দেহভাজন হিসেবে বাড়ি থেকে টেনে বের করে এনে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। পরে তার মৃত্যু হয়। গণপিটুনির ঘটনায় ইতিমধ্যেই ফারুক সর্দার, রাজেশ সর্দার, শরিফুল মল্লিক, সাবিউদ্দিন বৈদ্য, ফরিদ শেখ, আবু সিদ্দিক সর্দার, শামিম আলি খান এবং সাকিম লস্করকে গ্রেফতার করেছে পুলিশ।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের