নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরের বহুল চর্চিত গণপিটুনি মামলায় আপাতত স্বস্তি মিলল না সিপিএম নেতা লাহেক আলির। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে গ্রেফতারির বিরোধিতা করলেও আদালত তার জামিনের আর্জি খারিজ করে দেয়। বদলে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধর্ষণ-খুনের ঘটনায় সন্দেহজনক এক যুবককে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় উস্কানির অভিযোগ ঘিরে এই মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়ে উঠেছে।
বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পর উত্তেজিত জনতার হাতে সন্দেহভাজন হিসেবে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু রাজ্যজুড়ে আলোড়ন ফেলে। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, নিহত ইন্দ্রজিৎ নির্দোষ ছিলেন এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। সেই ঘটনার জেরে গণপিটুনিতে উস্কানির অভিযোগে সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা বারুইপুর পশ্চিমের প্রাক্তন প্রার্থী লাহেক আলির বিরুদ্ধে মামলা দায়ের হয়। রবিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার বারুইপুর আদালতে তোলা হলে লাহেক আলি দাবি করেন, তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পদক্ষেপ করা হয়েছে। অন্যদিকে তদন্তকারীদের দাবি, ঘটনায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যাচাই এবং অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখার জন্য পুলিশি হেফাজত প্রয়োজন। দীর্ঘ শুনানির পর আদালত ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আগামী ২১ জুলাই তাকে ফের আদালতে পেশ করা হবে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের