নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুন মামলার তদন্তে আরও বড় পদক্ষেপ। ফের বদল করা হল তদন্তকারী অফিসার। এবার ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হল গোটা তদন্তের দায়িত্ব। একইসঙ্গে গণপিটুনিতে নিহত নির্দোষ ইন্দ্রজিৎ মণ্ডল হত্যাকাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের গতি বাড়াতে প্রশাসনের এই পদক্ষেপে মামলার মোড় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বারুইপুরের বহুচর্চিত ধর্ষণ-খুন মামলার তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। প্রথমে তদন্তভার ছিল জেলা পুলিশের আধিকারিক দিগন্ত মণ্ডলের হাতে। পরে সেই দায়িত্ব দেওয়া হয় জয়ন্ত পোদ্দারকে। এবার দ্বিতীয়বারের মতো তদন্তকারী অফিসার বদলে ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়ের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে দাবি, মামলার সংবেদনশীলতা, একাধিক তদন্তের দিক এবং প্রমাণ সংগ্রহের কাজ আরও নিখুঁতভাবে এগিয়ে নিয়ে যেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তদন্তে যাতে কোনও ত্রুটি না থাকে এবং দ্রুত চার্জশিট পেশ করা যায়, সেই লক্ষ্যেই অভিজ্ঞ আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, নাবালিকা হত্যাকাণ্ডের পর গণপিটুনিতে নিহত নির্দোষ ইন্দ্রজিৎ মণ্ডল হত্যা মামলাতেও তদন্তে অগ্রগতি হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শামিম আলি খান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ফুটেজে রক্তাক্ত ইন্দ্রজিৎকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। ধৃতকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের