নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর ছড়িয়ে পড়া হিংসার ঘটনায় আরও কড়া পদক্ষেপ পুলিশের। বৃহস্পতিবার গভীর রাতে যৌথ অভিযানে আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর থেকেই অভিযানে গতি বেড়েছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, হিংসায় উস্কানিকারীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না।
গত শনিবার থেকে নিখোঁজ থাকা বারুইপুরের এক নাবালিকার দেহ রবিবার সকালে একটি পুকুর থেকে উদ্ধার হয়। অভিযোগ, গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। এই ঘটনার জেরে সূর্যপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালীন সন্দেহের বশে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।
পরে ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নিহত যুবক সম্পূর্ণ নির্দোষ ছিলেন এবং গণপিটুনির নেপথ্যে পরিকল্পিত উস্কানি রয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইন হাতে তুলে নেওয়া বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা কোনওটিই বরদাস্ত করা হবে না। সেই নির্দেশের পর থেকেই পুলিশ, এসটিএফ এবং স্পেশাল অপারেশনের গ্রুপ যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রথম দফায় ১৮ জন, পরে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাতে আরও পাঁচজনকে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হিংসার নেপথ্যে থাকা চক্র এবং উস্কানিকারীদের খোঁজ চালানো হচ্ছে। এই নিয়ে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার ফের বারুইপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের