নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরের নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্যের মধ্যেই তদন্তে বড় অগ্রগতি। পুকুর থেকে কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে বিশেষ তদন্তকারী দল। পরিবারের দাবি, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রবিবার সকালে আটক করার পর অভিযুক্তকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের দাবি, নিখোঁজ হওয়ার আগে ওই ব্যক্তির সঙ্গে কিশোরীকে দেখা গিয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তদন্তে রয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক, বারুইপুর থানার আইসি-সহ একাধিক অভিজ্ঞ আধিকারিক।
পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে খাবার কিনতে বেরিয়ে চার জনের সঙ্গে চলে যায় ১২ বছরের ওই ছাত্রী। পরদিন সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ। এরপরই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পথ ও রেল অবরোধে সামিল হন স্থানীয়রা। বিক্ষোভের মধ্যে এক সন্দেহভাজন যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগও উঠছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে আক্রান্ত হন কয়েকজন পুলিশকর্মী। ঘটনার জেরে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে কিশোরীর বাবার সঙ্গে ফোনে কথা বলে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মঙ্গলবার ভবানীভবনে ডেকে পাঠিয়েছেন।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের