নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা এলাকা। ক্ষোভে ফুঁসে ওঠা জনতার গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের। এই ঘটনা রাজ্যজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রবিবার সকালে বারুইপুরের একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে কূলপি রোডে মৃতদেহ রেখে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। অভিযুক্তদের দ্রুত ও কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমে ক্ষোভ উগরে দেন তারা। এই উত্তেজনার মধ্যেই ইন্দ্রজিৎ তাঁতি নামে এক যুবককে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা।
অভিযোগ, তিনি এই নৃশংস ঘটনায় জড়িত ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, এই ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও বাধে। অভিযোগ, অবরোধ তুলতে গেলে পুলিশের উপর হামলা চালানো হয় এবং সূর্যপুর পুলিশ ক্যাম্পেও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, পুলিশের গাফিলতির কারণেই নাবালিকাকে বাঁচানো সম্ভব হয়নি এবং সময়মতো পদক্ষেপ নিলে এই মর্মান্তিক ঘটনা এড়ানো যেত। এদিকে, ঘটনার পর নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ফোনে পরিবারের সঙ্গে কথা বলে মঙ্গলবার ভবানীভবনে দেখা করার আহ্বান জানান এবং পরিবারের সব দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের