নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে কিশোরীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গেও আলোচনা করেন।
মঙ্গলবার দুপুরে নবান্ন থেকে সরাসরি বারুইপুরে যান শুভেন্দু অধিকারী। সেখানে এসপি অফিসে উপস্থিত ছিলেন নির্যাতিতার পরিবারের সদস্যেরা। তাদের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন তিনি। একইসঙ্গে, গণপিটুনিতে প্রাণ হারানো এক যুবকের পরিবারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। এসপি অফিসে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তও। তদন্তের বর্তমান অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত রবিবার স্থানীয় একটি পুকুর থেকে ষষ্ঠ শ্রেণির এক কিশোরীর দেহ উদ্ধারের পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বারুইপুরে। এই ঘটনায় আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে গণধর্ষণ, খুন, অপহরণ এবং পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনার জেরে বিক্ষোভের সময় গণপিটুনিতে এক যুবকের মৃত্যুও হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের