নিজস্ব প্রতিনিধি , হাওড়া - বচসার জেরে গলার নলি কেটে খুন করা হয় হাওড়ার যুবককে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মধ্যে রাতে লিলুয়ার পটুয়াপাড়ায়। এদিন ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
সূত্রের খবর , লিলুয়ার পটুয়া পাড়ায় 'শিশু ও তরুণ সমাজ' ক্লাবের উদ্যোগে গণেশ পূজো হয়। এরপর বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ ক্লাবের ছেলেদের উদ্যোগে শুরু হয় খাওয়া দাওয়া। হঠাৎ স্থানীয় যুবকরা লক্ষ্য করেন অমিত রায়চৌধুরী নামে এক যুবক একটি ছেলেকে মারধর করছে। তখন সৌভিক দত্ত নামের এক যুবক ওই ছেলেটিকে বাঁচাতে যান। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে শুরু হয় বচসা। বচসার মধ্যে অমিত পকেট থেকে ছুরি বার করে সৌভিককে আক্রমণ করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সৌভিক।
অভিযোগ , এরপর তার গলার নলি কেটে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় টি এল যশওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লিলুয়া থানার পুলিশ। এরপর পুলিশ অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃতকে শুক্রবার তোলা হবে হাওড়া আদালতে।
প্রত্যদর্শী সন্দীপ দাস এপ্রসঙ্গে জানান , "গণেশ পুজোকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া হচ্ছিলো। আনন্দ করছিলো সবাই। তখনই হটাৎ অমিত দে নামক যুবক একটি ছেলেকে মারধর শুরু করে। তা দেখে সৌভিক নামক ছেলেটি এগিয়ে আসে। ছেলেটিকে বাঁচাতে গেলে তার সাথে বচসা শুরু হয়। তারপর অমিত দে সৌভিক দত্তের গলা কেটে দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আর বেঁচে নেই।"
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের