নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সামনেই বর্ষবরণ ও বড়দিনের উৎসবের আনন্দকে সামনে রেখে আলোয় সাজতে চলেছে শহর। ঠিক তখনই শহরের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বাংলাদেশে সাম্প্রতিক হিংসার আঁচ যেন কোনওভাবেই এপার বাংলায় না পড়ে, সেই লক্ষ্যেই আগাম সতর্কতা ও কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে।
শনিবার কলকাতা পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে খুনের ঘটনায় বাংলাদেশে উত্তেজনা ছড়িয়েছে, যার প্রতিক্রিয়া এপার বাংলাতেও দেখা যেতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। এই প্রেক্ষিতেই নগরপাল নির্দেশ দেন, শহরের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলিতে বাড়তি নজরদারি রাখতে হবে। কোনো অশান্তির আভাস পেলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে।
পাশাপাশি, সামনেই SIR সংক্রান্ত শুনানি থাকায় সেই বিষয়কে কেন্দ্র করেও যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য প্রতিটি থানা ও শহরতলির থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। বড়দিন ও বর্ষবরণের ভিড়ের মাঝে আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজরদারি, রুটিন টহলদারি সহ দ্রুত প্রতিক্রিয়ার নির্দেশ দেন কমিশনার।
নিরাপত্তার পাশাপাশি নগরপাল হোটেল ও গুদামঘরের লাইসেন্স সংক্রান্ত বিষয়েও কড়া নজর রাখতে বলেন। মাঝেমধ্যেই হোটেলগুলিতে চেকিং চালিয়ে লাইসেন্স বৈধ কি না, নতুন হোটেলগুলির অনুমতি ঠিক আছে কিনা, তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে গুদামঘরগুলির লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থার দিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা