নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সম্পত্তি নিয়ে তৃণমূলের তোলা অভিযোগ ঘিরে শুরু হওয়া বিতর্কে এবার সরাসরি জবাব দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে অভিযোগ খণ্ডন করে স্পষ্ট বার্তা দিল সিইও অফিস। শাসক দল ও নির্বাচন কমিশনের এই সংঘাতে রাজনৈতিক মহলে নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।
সোমবার রাতে ২০১৩ সালের একটি খবরের স্ক্রিনশট পোস্ট করে মনোজ আগরওয়ালকে উদ্দেশ্য করে চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন তার নৈতিকতা নিয়ে। তার বক্তব্য, যখন তার স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে অবৈধ সম্পত্তি ও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের উল্লেখ রয়েছে, তখন তিনি কীভাবে সার্ভিস রুল ও নীতির কথা বলেন?
শাসক দলের এই অভিযোগের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জানানো হয়, মিসেস আগরওয়াল বিয়ের আগেই নিজের বিষয়-সম্পত্তির মালিক ছিলেন এবং ১৯৮৩ সাল থেকে ধারাবাহিকভাবে আয়কর রিটার্ন দাখিল করে আসছেন। তার আর্থিক লেনদেন স্বচ্ছ ও আইনসিদ্ধ বলেও জানানো হয়েছে।
তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ করে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, 'বদনাম করে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা। সত্য ও আইনের শাসন জয়ী হবে।' নির্বাচনের প্রাক্কালে প্রশাসন ও শাসকদলের এই প্রকাশ্য বাকযুদ্ধ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা